চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজের ‘বানি’ হেটমায়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 09, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
miraz

miraz

‘বানি’ শব্দের অর্থ খরগোশ। কিন্তু ক্রিকেটীয় পরিভাষায় বানি শব্দের মানে ‘প্রিয় শিকার’। একই বোলারের বলে একই ব্যাটসম্যান যখন বারবার আউট হন, তখন বোলারটির বানি হয়ে যান ওই ব্যাটসম্যান। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেমন মেহেদী হাসান মিরাজের বানি হয়ে গেছেন শিমরন হেটমায়ার।

দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে বেশ ব্যতিক্রম ছিলেন হেটমায়ার। যতক্ষণ উইকেটে থেকেছেন, স্বাগতিক বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছেন। কিন্তু মিরাজ আসতেই পাল্টে গেছে চিত্রটা।

দুই টেস্টের চার ইনিংসেই মিরাজের বলে সাজঘরে ফিরেছেন হেটমায়ার। সাদা পোশাকের ক্রিকেট থেকে রঙিন পোশাকের ওয়ানডে সিরিজে এসেও বদলায়নি চিত্রটা। রোববার সতীর্থদের ব্যর্থতায় যখন হেটমায়ারের দিকে চেয়ে ক্যারিবীয়রা, তখনও মিরাজ জুজু কাটাতে পারেননি এ বাঁহাতি ব্যাটসম্যান। উইকেটে থিতু হওয়ার আগেই ৬ রানে বোল্ড মিরাজের বলেই!

বয়সভিত্তিক ক্রিকেট থেকেই একে অপরের বিপক্ষে খেলছেন মিরাজ-হেটমায়ার। দুবার দেখা হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। তাই মিরাজের ভালোই জানার কথা কোথায় হেটমায়ারের দুর্বলতা। সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে বারবার জায়গামত আঘাত হেনে চলেছেন টাইগারদের অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক!

Tags: মেহেদি হাসান মিরাজলিড স্পোর্টস
Previous Post

ব্রাজিলে আধ্যাত্মিক চিকিৎসকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

Next Post

রায়ের কপি পেতে ভোগান্তি, ইসিতে বিক্ষোভ

Next Post
নির্বাচন কমিশন-প্রতীক বরাদ্দ

রায়ের কপি পেতে ভোগান্তি, ইসিতে বিক্ষোভ

জাতীয় পার্টি

জাতীয় পার্টির প্রার্থী তালিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT