চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে ফ্রান্সে জ্বালানি তেলের নতুন কর বাতিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 06, ডিসেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
ফ্রান্স-জ্বালানি তেল-কর বৃদ্ধি বাতিল-বিক্ষোভ-প্রতিবাদ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও নতুন করারোপের প্রতিবাদে ফ্রান্সে চলমান বিক্ষোভের মুখে অবশেষে আগামী বছরের বাজেট থেকে আরেক দফা কর বাড়ানোর পরিকল্পনা বাদ দিয়েছে দেশটির সরকার।

ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপে বুধবার সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেন। এর একদিন আগেই অবশ্য তিনি বলেছিলেন, কর বৃদ্ধি বাতিল না, সর্বোচ্চ ছয় মাসের জন্য পেছাতে পারবেন তিনি।

মঙ্গলবার ফিলিপে বলেছিলেন, আগামী ১ জানুয়ারি থেকে আরোপের অপেক্ষায় থাকা যানবাহনের জ্বালানি তেলের ওপর কর বা কার্বন ট্যাক্সের পরিমাণ বৃদ্ধির বিষয়টি অধিকতর বিবেচনার জন্য ছয় মাস পেছানো হবে।

এছাড়াও চলতি শীতে গ্যাস এবং বিদ্যুতের যে দাম বাড়ার কথা ছিল সেটাও আপাতত স্থগিত করা হচ্ছে বলে তিনি জানিয়েছিলেন। বলেছিলেন, যানবাহনের ধোঁয়া নির্গমনের আরও কঠোর পরীক্ষাও পেছানো হবে।

পরে প্রধানমন্ত্রী ফিলিপে ডানপন্থি বিরোধী দলীয় নেতা মেরিন লে পেনের সঙ্গে বুধবার এবং তার আগে অর্থমন্ত্রী ব্রুনো লে মেয়ার বিক্ষোভের ক্ষয়ক্ষতি নির্ধারণে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করেন।

এরপর রাষ্ট্রপতিসহ সংশ্লিষ্টদের বৈঠক শেষে ২০১৯ সালের বাজেটে অন্তর্ভুক্ত নতুন করের অংশটি বাতিল করে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

ফ্রান্স-জ্বালানি তেল-কর বৃদ্ধি বাতিল-বিক্ষোভ-প্রতিবাদ
প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপে

বুধবার ফিলিপে পার্লামেন্টের নিম্নকক্ষে বলেন, ‘সরকার আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত এবং সেটা বোঝানোর জন্যই জানাচ্ছে যে, ২০১৯ সালের বাজেট বিল থেকে কর বৃদ্ধির বিষয়টি ফেলে দেয়া হয়েছে।’

এই সিদ্ধান্ত ফরাসি সরকারের তার অবস্থান থেকে নরম হয়ে আসার অনেক বড় একটি প্রমাণ। কেননা এ পর্যন্ত নানারকম প্রতিবাদ-বিক্ষোভের পরও প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ দাবি করে আসছিলেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দেশের বাজেট ঘাটতি কমানোর জন্য জ্বালানি তেলের ওপর কর বাড়ানোটা খুবই জরুরি।

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া আন্দোলনে প্রথমে শুধু আরেক দফা জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদ করা হলেও সময়ের সাথে সাথে অভিযোগের ডালপালা ছড়াতে থাকে। বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রতি জনগণের আরও সুদূরপ্রসারী ক্ষোভ স্পষ্ট হয়ে উঠছে।ফ্রান্স-জ্বালানি তেল-কর বৃদ্ধি বাতিল-বিক্ষোভ-প্রতিবাদ

প্যারিসের রাজপথে চলমান সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে বুধবার পর্যন্ত চারজনের মৃত্যু হয়।

তবে আন্দোলনকারী কিছু কর্মকাণ্ড ব্যাপকভাবে সমালোচিত এবং নিন্দিতও হচ্ছে। বিশেষ করে গত শনিবার আর্ক দ্যু ত্রায়োমফের ঐতিহাসিক ভাস্কর্যগুলো ভাঙার ঘটনা বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছে।

হাই-ভিজিবিলিটি (স্বল্প আলোতে উজ্জ্বল দেখা যায়) জ্যাকেটের মতোই একটি হলদে-সবুজ জ্যাকেট পরে বিক্ষোভকারীরা আন্দোলনে নেমেছে বলে এর নাম হয়েছে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন। ফরাসি আইন অনুসারে যে কোনো যানবাহনে এই পোশাকটি থাকা বাধ্যতামূলক।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত আরও কঠোর আন্দোলনের পরিকল্পনা করে রেখেছিলেন বিক্ষোভকারীরা।

Tags: ইয়েলো ভেস্ট আন্দোলনজ্বালানি তেলজ্বালানি তেলের দামফ্রান্সলিড নিউজ
Previous Post

তামিম-সৌম্যদের সামনে উইন্ডিজের ৩৩১

Next Post

মাহবুবুল হক শাকিলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

Next Post

মাহবুবুল হক শাকিলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

কোহলি পারেননি, বেসামাল ভারতকে টানলেন পূজারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT