চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ মিছিলে ব্যাপক সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:45 অপরাহ্ন 02, ডিসেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
ফ্রান্স-জ্বালানি তেলের দাম-বিক্ষোভকারী

ফ্রান্সের প্যারিসে জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে চলমান বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর ১৭ সদস্যসহ অন্তত ১১০ জন আহত হয়েছে।

বিবিসি জানায়, বিক্ষোভ থেকে এ পর্যন্ত ২৭০ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার মধ্য প্যারিসে হলুদ পোশাক পরে বিক্ষোভকারীরা জড়ো হলে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস, স্টান গ্রেনেড এবং জলকামানে পানি ছোড়ে পুলিশ।

অন্যদিকে মুখোশধারী একদল আন্দোলনকারী কাছাকাছি কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দেয়।

ধাওয়া-পাল্টা ধাওয়া ছাড়াও শনিবার একদল বিক্ষোভকারী লুভর মিউজিয়ামের একটি লোহার গেট টেনে খুলে ফেলার চেষ্টা করার সময় ভারী গেটটি আলগা হয়ে বেশ কয়েকজনের গায়ে এসে পড়ে যায়। এতে তারা সবাই আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।ফ্রান্স-জ্বালানি তেলের দাম-বিক্ষোভকারী

বিক্ষোভে ফ্রান্সের প্রেসিডেন্টের পদত্যাগের দাবিও উঠেছে। তবে বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় জ্বালানি নীতি প্রয়োজন বলে মনে করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।

দুই সপ্তাহেরও বেশি সময় ফ্রান্সে সড়ক অবরোধ করে জ্বালানি তেলের দাম বাড়ানো প্রতিবাদ জানাচ্ছে বিক্ষোভকারীরা। তৃতীয় সপ্তাহান্তে এসে এই সংঘর্ষের ঘটনা ঘটল।

গত সপ্তাহের বিক্ষোভে ২৩ নভেম্বর বিক্ষোভকারীদের হাই-ভিজিবিলিটি (স্বল্প আলোতে উজ্জ্বল দেখা যায়) জ্যাকেটের মতোই একটি হলদে-সবুজ জ্যাকেট পরে স্থানীয় সময় বিকেলে অন্যান্যদের সঙ্গে এসপাচে আনজু শপিং সেন্টারের সামনে আন্দোলনে যোগ দেন ৪৫ বছর বয়সী এক ব্যক্তি।ফ্রান্স-জ্বালানি তেলের দাম-বিক্ষোভকারী

ওই সময় হাতে একটি গ্রেনেড উঁচিয়ে ধরে তিনি দাবি জানান যেন বিক্ষোভকারীদের প্রেসিডেন্ট মাক্রোঁর সঙ্গে দেখা করার জন্য প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবন এলিসি প্রাসাদে ঢুকতে দেয়া হয়।

ওই দিন স্থানীয় সময় বিকেল পৌনে ৪টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গ্রেনেডধারীকে নিরস্ত করতে। টানা পৌনে ছয় ঘণ্টা বাদানুবাদ আর আলোচনা শেষে রাত সাড়ে ১০টার কিছুক্ষণ আগে পুলিশের হাতে গ্রেনেডটি দিয়ে আত্মসমর্পণ করেন ওই ব্যক্তি।

Tags: ইমানুয়েল মাক্রোঁজ্বালানি তেলের দামফ্রান্সসেমি লিড
Previous Post

আইয়ুব বাচ্চু ছাড়াই এবারের ব্যান্ড ফেস্ট

Next Post

শহীদ মিনারে আনোয়ার হোসেনকে শেষ শ্রদ্ধা

Next Post
আনোয়ার হোসেন

শহীদ মিনারে আনোয়ার হোসেনকে শেষ শ্রদ্ধা

কাঠের গুঁড়ি

চলন্ত ট্রাক থেকে কাঠের গুঁড়ি পড়ে ৩ পথচারীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT