চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা দিবসে আসছে ‘দি ডিরেক্টর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 30, নভেম্বর 2018
in বিনোদন
A A

কামরুজ্জামান কামু একজন কবি। একই নামে নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসীকে খুঁজছে পুলিশ। সেই ভয়ংকর সন্ত্রাসীর নামের সঙ্গে মিল থাকায় ভুল করে কবি কামুকে গ্রেপ্তারও করে বসে পুলিশ। টেলিভিশনে এমন খবর দেখে আতকে উঠেন কবি কামুর বন্ধু জিএম নজু। বন্ধুকে বাঁচাতে পণ করেন তিনি। অস্ত্রসহ হানা দেন পুলিশি টর্চার সেলে। যেখানে কবি কামুকে নির্যাতন করছে পুলিশ। নজুর অস্ত্রের মুখে নিরূপায় পুলিশ।

কবি কামুকে কি তবে পুলিশের কাছ থেকে বের করে আনতে পারবে নজু? সে কি পুলিশকে বোঝাতে পারবে যে তার বন্ধু ক্রিমিনাল কামু নয়, কবি কামু? নাকি কামুর সাথে নজুকেও হাজত বাস করতে হবে? এসব প্রশ্নের সুরাহা মিলবে বহুল প্রতীক্ষিত ‘দি ডিরেক্টর’ মুক্তির পর। কিন্তু তার আগে পুলিশকে উদ্দেশ্য করে জিএম নজুর ডায়ালগ এখন সবার মুখে মুখে!

কামুকে গ্রেপ্তার করার পর পুলিশি হাজতে অস্ত্রসহ হাজির হন নজু। তখন পুলিশের উদ্দেশ্যে তার প্রথম ডায়ালগই ছিলো, ‘পা তুললেই গুলি!’ এরপর তার আরও একটি ডায়ালগ বেশ সমাদৃত হয়। ‘তোমরা কবি এবং ক্রিমিনালের মধ্যে পার্থক্য বোঝো না!’

মূলত এটি কবি ও নির্মাতা কামরুজ্জামান কামুর পরিচালিত বহু আলোচিত ছবি ‘দি ডিরেক্টর’-এর টিজারের অংশ বিশেষ। যা সম্প্রতি সান বিডিটিউব নামের একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে।

নানা ঘাত প্রতিঘাতে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দর্শকের কাছে আসছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’। তারকা বহুল এই ছবিটি আসছে ভালোবাসা দিবস উপলক্ষ্যে ইউটিউবে মুক্তির পরিকল্পনা করছেন কামু।

২০১৩ সালে সেন্সরে জমা পড়ে কামরুজ্জামান কামুর ‘দি ডিরেক্টর’। ছাড়পত্র পাওয়ার পরিবর্তে সেসময় ছবিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মুক্তি আটকে দেয়া হয়। দীর্ঘদিন ছবিটি সেন্সরবোর্ডে পড়ে ছিলো। এরমধ্যে ছবিটির মুক্তি নিয়ে আন্দোলন সংগ্রামও কম হয়নি। যারই প্রেক্ষিতে ২০১৫ সালে সেন্সর পায় ‘দি ডিরেক্টর’। ছবি মুক্তির ছাড়পত্র পেলেও উপযুক্ত পরিবেশক না পেয়ে আবারও ঝুলে পড়ে ‘দি ডিরেক্টর’ মুক্তি। সেন্সর হাতে পাওয়ার প্রায় তিন বছর পর এবার ছবিটি মুক্তি দিতে বদ্ধপরিকর নির্মাতা কামু।

ছবিটি মুক্তির আগে এরইমধ্যে ছবির গান, ট্রেলার, টিজার ইউটিউবে প্রকাশের পরিকল্পনা করছেন কামু। এরইমধ্যে ইউটিউব চ্যানেলটিতে ‘দি ডিরেক্টর’ ছবির দুটি গান রিলিজ দিয়েছেন। দুটি গানই মানুষের মুখে মুখে ফিরছে। এরমধ্যে একটি গান ‘আমি তোমার ডিরেক্টর, তুমি হিরোইন’ গানটি মারজুক রাসেলের লেখায় কণ্ঠ দিয়েছেন মমতাজ ও মারজুক নিজেই। এছাড়া আরেকটি গান ‘হাতের উপর হাতের পরশ রবে না’ গানটির গীতিকার ও শিল্পী কামরুজ্জামান কামু নিজেই।

‘দি ডিরেক্টর’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি, মারজুক রাসেল, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।

Tags: কামরুজ্জামান কামুকামুদি ডিরেক্টরলিড বিনোদন
Previous Post

শাকিবকে নিয়ে নুসরাত-রোদেলার দ্বন্দ্ব!

Next Post

শুঁটকি উৎপাদনের ধুম পড়েছে কক্সবাজারে

Next Post
শুঁটকি

শুঁটকি উৎপাদনের ধুম পড়েছে কক্সবাজারে

টিকে থাকল বড় সংগ্রহের আশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT