চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যথামুক্ত তামিম

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
2:20 অপরাহ্ন 30, নভেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচের লাঞ্চ বিরতিতে একাডেমি মাঠের নেটে ব্যাট হাতে ঝড় তুললেন তামিম ইকবাল। মাঠ পেরিয়ে কিছু বল আছড়ে পড়ল শের-ই-বাংলা স্টেডিয়ামের পার্কিং এরিয়ায়। অল্পের জন্য ভাঙেনি গাড়ির কাঁচ। সাদা বলে এক ঘণ্টার নেট সেশন শেষে তামিম জানালেন, সাইড স্ট্রেইনের ব্যথাটা আর নেই।

নেটে আগ্রাসী ব্যাটিং দেখেই আঁচ করা যাচ্ছিল তামিম এখন অনেকটাই ফিট। এগিয়ে এসে বল তুলে মেরেছেন বেশ কয়েকবার। স্বভাবসুলভ সব ধরণের শটই খেলেছেন অনায়াসে।

থ্রোয়ার হাতে তামিমকে বল ছুঁড়েছেন ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। বল করেছেন মিরপুর টেস্টে টাইগারদের পঞ্চদশ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকার সুযোগ পাওয়া তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। আত্মবিশ্বাস বাড়াতে শনিবার তামিম নেটে খেলবেন পেসারদের।

মাঠ ছাড়ার আগে টেন্টে বসে থাকা নেট বোলারদের তামিম তৈরি থাকতে বললেন পরের দিনের জন্য, ‘আজ প্রথম ব্যাটিং করলাম, যে কারণে পেস খেলিনি। তবে কাল পেস খেলবো।’

গত সেপ্টেম্বরে এশিয়া কাপের প্রথম ম্যাচে আঙুলে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে তামিম। চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ফেরার সম্ভাবনা জাগিয়েও ছিটকে যান সাইড স্ট্রেইনের চোট নিয়ে। অনুশীলনে সেই চোট পেয়েছিলেন।

চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে ব্যাটিং শুরু করেছিলেন। কিন্তু গেল রোববার সন্ধ্যায় স্ক্যান রিপোর্ট দেখার পর তাকে বিশ্রামের পরামর্শ দেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী। চার দিন বিশ্রামে থেকে আবারও ব্যাট ধরেছেন তামিম।

দেশের সফলতম ওপেনারের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফেরা। তার আগে বিসিবি একাদশের হয়ে খেলতে চান ৬ ডিসেম্বরের প্রস্তুতি ম্যাচটি।

তামিমের ফেরার প্রক্রিয়া নিয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, ‘তামিম এভাবেই আগাবে। ও ভালো অনুভব করলে ভালো। ওর ওপরই সব নির্ভর করছে। ও যদি মনে করে প্রস্তুতি ম্যাচ খেলবে তাহলে খেলবে।’

Tags: তামিমলিড স্পোর্টস
Previous Post

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা কবে?

Next Post

গণভবন ও বঙ্গভবনে নির্বাচনী প্রচারণা চালালে ব্যবস্থা: ইসি

Next Post
ইসি

গণভবন ও বঙ্গভবনে নির্বাচনী প্রচারণা চালালে ব্যবস্থা: ইসি

ভ্রাম্যমাণ গাছের হাসপাতাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT