চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টাইন ‘সুপারক্ল্যাসিকো’র ফাইনাল প্যারাগুয়েতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 28, নভেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

কোপা লিবার্তোদোরেসের ফাইনাল নিয়ে নাটক আগেই চরমে পৌঁছেছিল। বোকা জুনিয়র্স কর্মকর্তারা তাদের বাসে ভয়ঙ্কর হামলার জন্য রিভার প্লেটকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। তার মধ্যেই খবর আসে, হামলার ঘটনায় দারুণ চাপে লাতিন আমেরিকার ফুটবল সংস্থা-কনমেবল। এই মহাদেশের চ্যাম্পিয়ন দলেরই ১৮ ডিসেম্বর খেলার কথা বিশ্ব ক্লাব কাপের সেমিফাইনালে।

এবারের বিশ্ব ক্লাব কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। আর্জেন্টিনায় যেহেতু ঝামেলা হচ্ছে, সেখানে এক সময় রটে যায় লিবার্তোদোরেসের ফাইনাল মরুর দেশেই করা হতে পারে।

আরব আমিরাতে না হলেও অন্তত নিজ দেশে হচ্ছে না আর্জেন্টাইন সেই ‍সুপারক্ল্যাসিকো। দুদলের ফাইনাল হবে আর্জেন্টিনার বাইরে। আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) জানিয়েছে এ তথ্য।

আগামী ৮ অথবা ৯ ডিসেম্বর গড়াবে ম্যাচটি। কোন ভেন্যুতে ম্যাচ হবে তা এখনো জানায়নি কনমেবল। ম্যাচের ভেন্যু ও সময় খুব দ্রুতই জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। ইএসপিএন এফসি অবশ্য জানাচ্ছে, সম্ভাব্য ভেন্যুর তালিকায় সবার উপরে আছে প্যারাগুয়ে।

প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নে আটকে থাকা ম্যাচটি হতে পারে সেটা আঁচ পাওয়া গেছে দেশটির পুলিশ প্রধানের কথায়ও। ওয়াল্টার ভাসকুয়েজ জানিয়েছে, শহরের ডিফেন্সোরেজ ডেল সাগো স্টেডিয়ামের নিরাপত্তার জন্য তাদের কাছে প্রস্তাব দেয়া হয়েছে।

প্যারাগুয়ের এবিসি কার্ডিনাল এম৭২০ রেডিওকে ভাসকুয়েজ বলেছেন, ‘আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলছি, কীভাবে এই কাজটা করা যায়।’

মঙ্গলবার দুই দলের সভাপতির সঙ্গে দেখা করেন সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন সভাপতি আলেকজান্দ্রো ডমিনিগুয়েজ। ফাইনাল লেগের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ণ মাত্রার সাহায্য করবে কনমেবল কর্তৃপক্ষ, সেখানে এমন আশ্বাস দেন ডমিনিগুয়েজ।

প্যারাগুয়ের আগে ভেন্যু হিসেবে যুক্তরাস্ট্রের মিয়ামির হার্ডলক স্টেডিয়ামের নাম শোনা যায়। তবে নির্ভরযোগ্য সূত্রের বরাতে ইএসপিএন এফসি জানাচ্ছে, কনমেবলের বৈঠকে মিয়ামির নিয়ে আলোচনা হলেও পরে তা বাতিল হয়ে যায়।

গত রোববার বোকা জুনিয়র্সরের খেলোয়াড়দের বহন করা বাসে হামলা করে রিভার প্লেট সমর্থকেরা। ওই বাসে থাকা বোকার খেলোয়াড়রা আহত হন। যার মধ্যে আছেন বোকার তারকা ফরোয়ার্ড কার্লোস তেভেজও। আর্জেন্টিনার পত্রিকাগুলো জানাচ্ছে, এই ঘটনায় এখনো পর্যন্ত ৩০ জনকে আটক করেছে পুলিশ।

রিভার প্লেটের সমর্থকরা পিপার স্প্রে ছুঁড়ে মারে বোকার খেলোয়াড়দের চোখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে স্থানীয় পুলিশ। তাৎক্ষণিকভাবে ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেয় কর্তৃপক্ষ। বোকার পক্ষ থেকে বলা হয়, তাদের পক্ষে খেলা সম্ভব নয়। পরে ম্যাচ একদিন পিছিয়ে দেয়া হয়। কিন্তু বোকার খেলোয়াড়রা সুস্থ না হওয়ায় ম্যাচ অনির্ধারিত সময়ের জন্য পিছিয়ে যায়।

বোকার মাঠে হওয়া ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়। প্রবল বৃষ্টিতে মাঠে পানি জমে যাওযায় ওই ম্যাচও ২৪ ঘন্টা পিছিয়ে দেয়া হয়েছিল।

সহিংসতার পুনরাবৃত্তির আশঙ্কায় ২০১৩ থেকেই আর্জেন্টিনার ক্লাব ফুটবল ম্যাচে স্বাগতিক সমর্থকরা স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞায় আছেন।

Tags: বোকা জুনিয়র্সরিভার প্লেটলিড স্পোর্টস
Previous Post

আইয়ুব বাচ্চুকে নিয়ে ‘রুপালী গিটার’ চ্যানেল আইতে

Next Post

প্রকাশ হলো আসিফ-তানহার ‘একটা গল্প ছিল’

Next Post

প্রকাশ হলো আসিফ-তানহার ‘একটা গল্প ছিল’

গণেশ পূজা দিয়ে শুরু বিয়ের আনুষ্ঠানিকতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT