চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলাউদ্দিনের চেরাগ পাওয়া অন্য ফারুকরা কোথায়?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
10:08 অপরাহ্ন 27, নভেম্বর 2018
in সম্পাদকীয়
A A

এ যেন ঠিক রূপকথার গল্প। এ গল্পের নায়ক গোলাম ফারুকও সেই রূপকথার নায়কদের মতোই। আলাউদ্দিন যেমন, জাদুর চেরাগ পেয়ে রাতারাতি ধনী ব্যক্তিতে পরিণত হন। তেমনি গোলাম ফারুকও শূন্য হাতে ঢাকার অদূরে গাজীপুরে এসে কয়েক বছরের ব্যবধানে বনে যান শতকোটি টাকার মালিক। অবশ্য আলাউদ্দিনের সাথে তার বড় রকমের পার্থক্য আছে। তা হলো সততার।

পুলিশের কাছে মাদক এবং অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত ফারুকের এমন উত্থানের গল্প জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। তাদের ভাষ্যে চ্যানেল আই অনলাইনও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। মূলত ৯ বছর আগে হতদরিদ্র পরিবারের সন্তান ফারুক চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে স্ত্রী আফরোজা আক্তারকে নিয়ে কাজের সন্ধানে গাজীপুরে এসেছিল।

কাজ সে পেয়েছিল, তবে তা ছিল অবৈধ। একটি অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে মাদক আর অস্ত্র ব্যবসা করে হঠাৎ ফুলেফেঁপে উঠে। গত ৯ বছরে তার অর্থ-সম্পদ বাড়তে বাড়তে সব রকম সীমা অতিক্রম করেছে। শেষ পর্যন্ত অন্তত ৮ মামলার আসামি হিসেবে সিআইডির জালে ধরা পড়তে হয়েছে গোলাম ফারুককে।

পৃথিবীর খুব কম দেশই আছে, যেখানে অবৈধভাবে হঠাৎ শতকোটি টাকার মালিক হওয়া যায়।এটা যে শুধুমাত্র ফারুকের বেলায় হয়েছে – তা নয়, এমন অসংখ্য উদাহরণ রয়েছে বাংলাদেশে। অনেকেই আছে যারা দুর্নীতি বা অসৎ উপায়ে টাকা কামিয়ে নিজেকে সমাজের বড় বড় জায়গার প্রতিষ্ঠিত করেছে। যাদের দুর্নীতি বা অবৈধ কাজের বিচারও হয়নি। হলেও তা সংখ্যায় খুবই অল্প।

আমরা জানি, এদেশে অবৈধ পথে অর্থ অর্জন করা ব্যক্তিরা নানাভাবে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। সেই অবৈধ অর্থের শক্তির কাছে প্রতিনিয়ত পরাজিত হতে থাকে সততা। এক কথায় বলা যায়, পুরো সমাজটাকেই কলুষিত করে ফেলে তারা। আইনের ফাঁকফোকর দিয়ে দিনের আলোতেই চলে তাদের অপকর্ম।

আমরা মনে করি, একজন গোলাম ফারুক এমন বহু মানুষের প্রতিচ্ছবি। যাদের বেশির ভাগই থেকে যায় পর্দার আড়ালে। যতদিন না পর্দার আড়ালে থাকা সেইসব খারাপ মানুষকে বের করে না আনা হবে, ততদিন সমাজ কলুষমুক্ত হবে না। ফারুকের মতো অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। এটাই অামাদের চাওয়া।

Tags: অস্ত্র ব্যবসায়ীইয়াবাগোলাম ফারুকমাদক ব্যবসায়ীসিআইডি
Previous Post

একই ফ্রেমে সুবর্ণা মুস্তাফা-মৌ

Next Post

জলবায়ু পরিবর্তন: উপকূলে লাখো মানুষের দুর্ভোগ

Next Post

জলবায়ু পরিবর্তন: উপকূলে লাখো মানুষের দুর্ভোগ

খুলনায় ইভিএম নিয়ে প্রচারণায় নির্বাচন কমিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT