চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচিত ‘দি ডিরেক্টর’ নিয়ে আসছেন কামু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 26, নভেম্বর 2018
in বিনোদন
A A

নানা ঘাত প্রতিঘাতে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দর্শকের কাছে আসছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’। তারকা বহুল এই ছবিটি শিগগির দর্শকরা দেখতে পারবেন বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন কবি ও নির্মাতা কামরুজ্জামান কামু।

২০১৩ সালে সেন্সরে জমা পড়ে কামরুজ্জামান কামুর ‘দি ডিরেক্টর’। ছাড়পত্র পাওয়ার পরিবর্তে সেসময় ছবিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মুক্তি আটকে দেয়া হয়। দীর্ঘদিন ছবিটি সেন্সরবোর্ডে পড়ে ছিলো। এরমধ্যে ছবিটির মুক্তি নিয়ে আন্দোলন সংগ্রামও কম হয়নি। যারই প্রেক্ষিতে ২০১৫ সালে সেন্সর পায় ‘দি ডিরেক্টর’। ছবি মুক্তির ছাড়পত্র পেলেও উপযুক্ত পরিবেশক না পেয়ে আবারও ঝুলে পড়ে ‘দি ডিরেক্টর’ মুক্তি। সেন্সর হাতে পাওয়ার প্রায় তিন বছর পর এবার ছবিটি মুক্তি দিতে বদ্ধপরিকর নির্মাতা কামু।

শিগগির দর্শক আলোচিত ‘দি ডিরেক্টর’ দেখতে পারবেন। তবে বড় পর্দায় নয়, বরং ছবিটি মুক্তি পাচ্ছে ইউটিউবে। এমনটা জানিয়ে চ্যানেল আই অনলাইনকে কামু বলেন, ‘দি ডিরেক্টর’ একটি বিরাট জার্নি। এই ছবি নিয়ে যা হয়েছে সেগুলো নিয়েই আলাদা একটা ছবি নির্মাণ করা সম্ভব। তবে এই মুহূর্তে পেছনের তিক্ত অভিজ্ঞতার কথা মনে করতে চাই না, বরং অসংখ্য মানুষ ‘দি ডিরেক্টর’ দেখতে প্রতীক্ষায় আছেন, যারা নিয়মিত ছবিটির খোঁজ খবর জিজ্ঞেস করেন। তাদেরকে সিনেমাটা দেখাতে চাই। তাই সিদ্ধান্ত নিয়েছি শিগগির ছবিটি ‘সান বিডিটিউব’ নামের ইউটিউবে চ্যানেলে ছবিটি মুক্তি দিবো। তারপর সিনেমা কেমন হয়েছে সেটা দর্শক বিচার করুক।

ছবিটি মুক্তির আগে এরইমধ্যে ছবির গান, ট্রেলার, টিজার ইউটিউবে প্রকাশের পরিকল্পনা করছেন কামু। এরইমধ্যে ইউটিউব চ্যানেলটিতে ‘দি ডিরেক্টর’ ছবির দুটি গান রিলিজ দিয়েছেন। দুটি গানই মানুষের মুখে মুখে ফিরছে। এরমধ্যে একটি গান ‘আমি তোমার ডিরেক্টর, তুমি হিরোইন’ গানটি মারজুক রাসেলের লেখায় কণ্ঠ দিয়েছেন মমতাজ ও মারজুক নিজেই। এছাড়া আরেকটি গান ‘হাতের উপর হাতের পরশ রবে না’ গানটির গীতিকার ও শিল্পী কামরুজ্জামান কামু নিজেই।

‘দি ডিরেক্টর’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি, মারজুক রাসেল, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।

‘দি ডিরেক্টর’ ছবির গান ‘তুমি আমার ডিরেক্টর, আমি হিরোইন’:

Tags: কচি খন্দকারকামরুজ্জামান কামুতারেক মাহমুদদি ডিরেক্টরনাফানাফিজাপপিবাপ্পি আশরাফমারজুক রাসেলমোশাররফ করিমলিড বিনোদনসুইটি
Previous Post

তাইজুলের চোখ রাবাদায়

Next Post

জাপার হেভিওয়েট নেতারা যেসব অাসনে লড়বেন

Next Post
জাপা

জাপার হেভিওয়েট নেতারা যেসব অাসনে লড়বেন

আ. লীগের সাবেক এমপি রনি বিএনপিতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT