চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 পূর্বাহ্ন 25, নভেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

কোনো টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডের কাছে কখনোই হারেনি অস্ট্রেলিয়া। নিজেদের সেই রেকর্ড লম্বা করে ২০২০ পর্যন্ত নিশ্চিত করেছে অজিরা। নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংলিশদের ৮ উইকেটে দুরমুশ করে চতুর্থ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।

ঠিক যেন চার বছর আগের ফাইনালের রিহার্সাল। সেই বার ঢাকার মিরপুরে অস্ট্রেলিয়ার সামনে ১০৬ রানের টার্গেট রেখেছিল ইংল্যান্ড। রোববার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামেও সেই একই টার্গেট দাঁড় করায় ইংলিশরা। মিরপুরে অজিরা ম্যাচ জিতেছিল ১৫.৪ ওভারে। এবার জিতেছে আরও দ্রুত। তিন বল কম খেলে।

টস জিতে ব্যাট করতে নেমেই অজি বোলারদের তোপের মুখে ২ বল বাকি থাকতে ১০৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ওপেনার ড্যানিয়েল ওয়াট আর অধিনায়ক হেদার নাইট যা একটু লড়েছেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ওয়াট ৩৭ বলে করেন ৪৩ রান, নাইটের ব্যাট থেকে আসে ২৮ বলে ২৫।

অস্ট্রেলিয়ার অফস্পিনার অ্যাশলি গার্ডনার বল হাতে রীতিমত আতঙ্ক ছড়িয়েছেন। ৪ ওভারে ২২ রান খরচায় ৩টি উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নেন মেগান স্কাট আর জর্জিয়া ওয়েরহাম।

জয়ের লক্ষ্য মাত্র ১০৬ রানের। অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি আর বেথ মুনি গড়েন ২৯ রানের জুটি। ২০ বলে ২২ রান করে হিলি ফিরলে ভাঙে এই জুটিটি। এরপর মুনিও ফিরে যান ১৪ করে।

তবে বোলিংয়ের পর ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন অ্যাশলি গার্ডনার। ২৬ বলে হার না মানা ৩৩ রান করেন তিনি। অধিনায়ক ম্যাগ লেনিং অপরাজিত ছিলেন ৩০ বলে ২৮ রানে।

ম্যাচ সেরা হয়েছেন অ্যাশলি গার্ডনার। আর বিশ্বকাপের সেরা খেলোয়াড় তারই সতীর্থ অ্যালিসা হিলি।

Tags: নারী টি-টুয়েন্টি বিশ্বকাপলিড স্পোর্টস
Previous Post

৭২ থেকে ৯৬ ঘণ্টার জন্য নৌকার মনোনয়ন পাচ্ছেন প্রায় ৭০ জন

Next Post

এবার সামাজিক মাধ্যমগুলো নজরদারিতে রাখবে নির্বাচন কমিশন

Next Post

এবার সামাজিক মাধ্যমগুলো নজরদারিতে রাখবে নির্বাচন কমিশন

গণফোরামে যোগ দিচ্ছেন আ.লীগের সাবেক মন্ত্রী এ কে খন্দকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT