চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের জয়ে বিশ্ব শেয়ারবাজারে বিপদের শঙ্কায় বিশ্লেষকরা

রেজাউল করিম by রেজাউল করিম
10:15 পূর্বাহ্ন 10, নভেম্বর 2016
in অর্থনীতি
A A

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিশ্ব শেয়ার বাজারে আতঙ্কের ঢেউ লেগেছে। ট্রাম্প নির্বাচনী ফলাফলে এগিয়ে থাকার সময়ই অস্থিরতা দেখা দিয়েছিল। তার জয় নিশ্চিত হওয়ার পর ডলারের দরপতনের পর পুঁজিবাজারে ব্যাপক ধস নামে।

বিশ্লেষকরা ট্রাম্পের বিজয়ে শেয়ার বাজারের এমন ধসের সঙ্গে সাম্প্রতিক ব্রেক্সিটের পর শেয়ার বাজারের অবস্থার যোগসূত্র খুঁজে পেয়েছেন। তারা বলছেন, শুরুতে শেয়ার বাজারে যে ধস নেমে তা ভবিষ্যতে আরো বিপদ ডেকে আনতে পারে।

নির্বাচনের আগে বিভিন্ন জরিপে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন এগিয়ে থাকায় বিশ্ব শেয়ার বাজারে চাঙ্গা ভাব ছিল। কিন্তু ট্রাম্পের জয় নিশ্চিত হতেই নিম্নমুখী হতে শুরু করে ‍মার্কিন শেয়ার বাজার। সেই ধাক্কা এসে লাগে ইউরোপ-এশিয়ার শেয়ার বাজারেও।

ওয়ালস্ট্রিট জার্নাল, সিবিসি নিউজ ও ফরবেসের প্রতিবেদনে বলা হয়, বুধবার মার্কিন শেয়ার বাজারে এস এন্ড পি এবং নাসদাগের শেয়ার ৫ শতাংশ পরে যায়। আর ডাউ জোনসের শেয়ার পতন হয়ে ৮০০ পয়েন্ট। ডাউ জোনসের শেয়ার এরআগে ২০১২ সালে ৩১৩ ও ২০০৮ সালে ৪৮৬ পয়েন্ট পতন হয়েছিল। আর স্পিথ এন্ড উইসন এবং রুগার এন্ড কোম্পানির শেয়ারের পতন হয়েছে ১৫ শতাংশের বেশি।

share_trump

এছাড়াও জাপানের নিক্কেই ২২৫ সূচক ৫.২ শতাংশ নেমেছে। হংকংয়ের হ্যাংসেং সূচকের দর কমেছে ৩.৮ শতাংশ ও সাংহাই কম্পোজিট কমেছে ১.৬ শতাংশ।

জাপানের পাশাপাশি শেয়ারের দরপতন হয়েছে চীনের সাংহাই বাজারেও। ট্রাম্পের জয়ের খবর প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই শেয়ারের দর ১ দশমিক ৩ শতাংশ কমে যায়।

যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের সঙ্গে পাল্লা দিয়ে পতন হয়েছে ইউরোপের শেয়ার বাজারে। ইউরোপের সবচেয়ে বড় শেয়ার বাজার স্টোকসএজের দর ৬০০ পয়েন্ট কমে নিট ক্ষতি হয়েছে ১ দশমিক ৫ শতাংশ।

ট্রাম্পের জয়ের খবরের পর এক ঘন্টারও কম সময়ের মধ্যে ব্রিটেনে ১০০টি বড় ফার্ম থেকে ৩২ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ তুলে নেয় গ্রাহকরা এবং ১৩০ পয়েন্ট কমে যায়। সেই সাথে ব্রিটেনে তেলের দামও ব্যারেল প্রতি ২ দশমিক ৪৩ শতাংশ কমে যায়।

ট্রাম্পের জয়ের ধাক্কায় মার্কিন ডলারের বিপরীতে মেক্সিকান মুদ্রা পেসোর দাম সর্বকালের সর্বনিম্ন নেমে যায়। ডলারের বিপরীতে পেসোর দাম পড়েছে ১৩ শতাংশ।donald-trump

অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচকের ২.১ শতাংশ এবং সাউথ কোরিয়ার কসপি সূচক ৩.১ শতাংশ নেমে গেছে। এছাড়া সাউথ কোরিয়া, জার্মানি, মধ্যপাচ্যে ও আফ্রিকার বিভিন্ন দেশে শেয়ারের ব্যাপক দরপতন হয়।

ট্রাম্পের জয়ে পর অব্যাহত দরপতনের মধ্যেই শেয়ার বাজারের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। আমেরিকার সিটি গ্রুপের গবেষক টিনা ফোডহ্যাম ফরচুন ম্যাগাজিনকে বলেন, দল বা সরকার চালানোর মতো কোনো কাজের অভিজ্ঞতা ট্রাম্পের নাই। তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু তার কতটুকু বাস্তবায়ন করতে পারবেন তা নিয়ে বিশ্বের অনেকই সন্দিহান।

ট্রাম্পের কারণে শেয়ার বাজার নিয়ে আশাহত মেক্সিকোর ধনকুবের ও বিশ্বের সাবেক একনম্বর ধনি কার্লোস সিলিম হেলু। নিজের আশঙ্কার কথা জানিয়েছেন, জেপি মর্গান ও নাইকির প্রধান অর্থনীতির দুই বিশ্লেষকও।

Tags: ট্রাম্পশেয়ার বাজার
Previous Post

মার্কিন নির্বাচন নিয়ে বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী ভুল হলো কীভাবে?

Next Post

আলাইনার বার্থ ডে পার্টিতে তারার মেলা

Next Post

আলাইনার বার্থ ডে পার্টিতে তারার মেলা

রিজার্ভ চুরি

রিজার্ভ চুরি: বাংলাদেশকে ১ কোটি ৫২ লাখ ডলার ফেরতের জন্য প্রস্তুত ফিলিপিন্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT