চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়কর মেলায় রেকর্ড পরিমাণ রাজস্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 অপরাহ্ন 19, নভেম্বর 2018
in অর্থনীতি
A A

এ বছর আয়কর মেলা থেকে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। গত ৭ দিনে প্রতিষ্ঠানটির তহবিলে জমা পড়েছে ২ হাজার ৪৬৮ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ১১ দশমিক ৩৫ শতাংশ বেশি।

সোমবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, এবারের ৯ম আয় মেলায় রাজস্ব আদায়ের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

এছাড়াও এবারের মেলায় আয়কর রিটার্ন জমা দিয়েছেন ৪ লাখ ৮৯ হাজার করদাতা, যা গত বছরের চেয়ে ৪৫ শতাংশ বেশি। আর নতুন করে করের আওয়াতায় (ই-টিআইএন) এসেছেন প্রায় ৪০ হাজার মানুষ, এটিও গত বছরের চেয়ে ৩৬ শতাংশ বেশি। সব মিলিয়ে সারাদেশে সেবা নিয়েছেন প্রায় ১৬ লাখ করদাতা।

তিনি বলেন, কর অঞ্চল ও সার্কেল অফিসেও করদাতারা একই পরিবেশে রিটার্ন দাখিল করবেন। আর রিটার্ন জমা নেওয়ার ক্ষেত্রে কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতি সহ্য করা হবে না।

আয়কর সপ্তাহ একটি সৃজনশীল উদ্যোগ উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, এবারও সেবা দেওয়ার ক্ষেত্রে অতীতের প্রবণতা বজায় থাকবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে।

এনবিআরের তথ্য অনুযায়ী, নবম আয়কর মেলায় ২ হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। গত বছরের চেয়ে এর পরিমাণ ২৫১ কোটি ৬১ লাখ ২৬ হাজার ৬৭৪ টাকা বেশি। সে হিসাবে এবারের মেলায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১১ দশমিক ৩৫ শতাংশ।

এছাড়া মেলায় রিটার্ন দাখিল করেছেন ৪ লাখ ৮৭ হাজার ৫৭৩ জন করদাতা। গত বছরের চেয়ে এবার ১ লাখ ৫২ হাজার ৮৬টি বেশি রিটার্ন জমা পড়েছে। রিটার্ন দাখিলে প্রবৃদ্ধি ৪৫ দশমিক ৩৩ শতাংশ।

মেলায় ই-টিআইএন নিয়েছেন ৩৯ হাজার ৭৪৩ জন। এই সংখ্যা গত বছরের চেয়ে প্রায় ১০ হাজার বেশি। নিবন্ধন নেওয়ার প্রবৃদ্ধি ৩৫ দশমিক ৮৫ শতাংশ। সব মিলিয়ে এবারের মেলায় সেবা নিয়েছেন ১৬ লাখ ৩৬ হাজার ২৬৬ জন করদাতা। সেবা গ্রহীতায় প্রবৃদ্ধি প্রায় ৪০ শতাংশ।

অনলাইনে রিটার্ন জমা দেয়ার সংখ্যাও বেড়েছে। মেলায় অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ৩ হাজার ৭৭০ জন করদাতা। আর ই পেমেন্টে ১ হাজার ১৬০ জন করদাতা ১ কোটি ৪৮ হাজার ৬৫৮ টাকার কর জমা দিয়েছেন।

Tags: আয়কর মেলাআয়কর রিটার্নরাজস্ব আদায়লিড নিউজ
Previous Post

সমাপনীতে ব্যাপক অনুপস্থিতি কীসের বার্তা?

Next Post

ফ্রান্সের কোচ হিসেবেও জিদান সফল হবেন: গ্রিজম্যান

Next Post

ফ্রান্সের কোচ হিসেবেও জিদান সফল হবেন: গ্রিজম্যান

খাশোগি হত্যার বিচার হবে: সৌদি বাদশাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT