চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইয়ুব বাচ্চুকে স্মরণ করবে কলকাতাবাসী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 অপরাহ্ন 19, নভেম্বর 2018
in বিনোদন
A A

সদ্য প্রয়াত কিংবদন্তি শিল্পী ও এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুকে গানে গানে স্মরণ করার উদ্যোগ নিয়েছে কলকাতার শিল্পীরা। আগামী ২৪ নভেম্বর কলকাতায় হবে আইয়ুব বাচ্চুকে নিয়ে এই ওপেন কনসার্ট।

বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও ব্যাপক জনপ্রিয় ছিলেন আইয়ুব বাচ্চু। প্রায় প্রতি বছরেই তাকে গাইতে আমন্ত্রণ জানানো হতো সেখানে। দল নিয়ে মাতিয়ে আসতেন তিনি। আইয়ুব বাচ্চু নেই, এই খবর দেশের মানুষের পাশাপাশি ছুঁয়ে গেছে কলকাতাবাসীদেরও। তাদের কথা বিবেচনা করেই আগামী ২৪ তারিখে কলকাতার পাটুলি মেলা প্রাঙ্গণে গানে গানে আইয়ুব বাচ্চুকে স্মরণ করবে ‘ক্যাফে কবিরা’।

আইয়ুব বাচ্চুকে নিয়ে গানের কনসার্ট আয়োজন করতে এরইমধ্যে সোশালি মিডিয়ায় একটি ইভেন্টও খোলা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আইয়ুব বাচ্চু। শিউলি ঝরা হেমন্তের সকালে হঠাৎ করেই চুপিচুপি তিনি চলে গেলেন। তাঁর স্মরণে ২৪ নভেম্বর হবে দুই বাংলার রকবাজি। থাকবেন শহরের অনিন্দ্য বসু, সৌমিত্র রায়, বুলাদা, বাপি দা ( মহীনের ঘোড়াগুলি), ব্রহ্মক্ষ্যাপা, জেকভ ডায়াসসহ (আইয়ুব বাচ্চুর প্রথম গিটার গুরু) আরও অনেকে।

ইভেন্ট থেকে আরো জানা যায়, তালিকাভুক্ত শিল্পী ছাড়াও এই কনসার্টে যোগ হতে পারেন আরো জনপ্রিয় অনেক শিল্পীরা। কনসার্ট শুরু হবে বেলা তিনটায়। চলবে রাত নয়টা পর্যন্ত।

গেল ১৮ অক্টোবর আচমকা মৃত্যু বরণ করেন রকস্টার আইয়ুব বাচ্চু। জনপ্রিয় ব্যান্ড ‘এলআরবি’র দলনেতা ছিলেন তিনি। ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক।

Tags: আইয়ুব বাচ্চুগিটাররকস্টারলিড বিনোদন
Previous Post

বিএনপির নির্বাচনী ইশতেহার নিয়ে যা বললেন আমির খসরু

Next Post

তৃণমূল পর্যায়ের তথ্যে দূষিত নদী রক্ষা হবে: রিভার ফোরাম

Next Post

তৃণমূল পর্যায়ের তথ্যে দূষিত নদী রক্ষা হবে: রিভার ফোরাম

তারেক রহমানকে বিজয় ছিনিয়ে আনার কথা দিয়েছি: ছাত্রদল সভাপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT