চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ বছর পর ইংলিশদের লঙ্কা জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:13 অপরাহ্ন 18, নভেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

কাজটা আগের দিনই এগিয়ে রেখেছিলেন ইংল্যান্ডের বোলাররা। জিততে রোববার সকালে ১৫ মিনিটের বেশি লাগেনি তাদের। জ্যাক লিচের ৫ উইকেটের সুবাধে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৫৭ রানে জয় পেয়েছে ইংলিশরা। তিন ম্যাচের সিরিজে এখন ২-০তে পিছিয়ে থাকা লঙ্কানরা ঘরের মাঠে হোয়াইটওয়াশের শঙ্কায়।

২০১২’র পর এশিয়াতে প্রথম টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড। ওই সময় ভারতের মাটিতে ধোনি-কোহলিদের হারিয়েছিল অ্যালিস্টার কুকের দল। এশিয়ায় পাঁচ বছর পর হলেও শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতল ১৭ বছর পর। সবশেষ ২০০১ সালে লঙ্কা জয় করেছিল ইংলিশরা। এর পাশাপাশি তিন বছর পর বিদেশে মাটিতে টেস্ট সিরিজ জয় ইংল্যান্ডের। সবশেষ জিতেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ২৯০ রানের জবাবে শ্রীলঙ্কা অলআউট হয় ৩৩৬ রানে। ৪৬ রানের পিছিয়ে থেকে ব্যাট করতে নামা ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়।

টেস্টের চতুর্থদিন শেষে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২২৬ রান করেছিল শ্রীলঙ্কা। রোববার পুরো দিনে তাদের করতে হত আরও ৭৫ রান। হাতে ছিল ৩ উইকেট। তবে লঙ্কানদের ৭৫ রানের চেয়ে ইংলিশদের ৩ উইকেটের দূরত্বটা অনেক কমই ছিল।

পঞ্চম দিন জয়ের জন্য ২৭ রানে অপরাজিত থাকা নিরোশান ডিকভেলার দিকেই তাকিয়ে ছিল লঙ্কানরা। কিন্তু এদিন ৮ রানের বেশি যোগ করতে পারেননি তিনি। শেষ দুই ব্যাটসম্যান মিলে যোগ করেন আর মাত্র ৯ রান। তাতেই ২৪৩ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।

লিচের ৫ উইকেটের সঙ্গে ৪ উইকেট নিয়েছেন মঈন আলি। দুই ইনিংসে শ্রীলঙ্কার ২০ উইকেটের ১৯টিই নিয়েছেন ইংলিশ স্পিনাররা। বাকি উইকেটটি রানআউট।

Tags: লিড স্পোর্টসশ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজ
Previous Post

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শুরু

Next Post

সিরাজগঞ্জে পিকআপ ভ্যান ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ২

Next Post
নিহত

সিরাজগঞ্জে পিকআপ ভ্যান ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ২

হৃদয়ে মাটি ও মানুষ নিয়ে পিএইচডি গবেষণা

হৃদয়ে মাটি ও মানুষ নিয়ে পিএইচডি গবেষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT