চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেইক নিউজ দেশে ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে

আহসান কামরুল by আহসান কামরুল
5:50 অপরাহ্ন 15, নভেম্বর 2018
in মতামত
A A

নির্বাচনের মৌসুমকে সামনে রেখে ফেইক নিউজ যে বড় ধরনের হুমকি সেটা সরকার ইতোমধ্যে বুঝতে পেরেছে। সরকারবিরোধী ফেইক নিউজ বন্ধ করতে তাই হাজার কোটি টাকার প্রজেক্টও নেয়া হয়েছে।

এতদিন আমরা যেটা দেখে আসছিলাম সেই হিসেবে ফেইক নিউজ ছিল মোটামুটি দুই ধরনের।

এক. উন্নয়নশীল ফেইক নিউজ; যেমন: শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী, তারেক রহমানকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যাপক হওয়ার আমন্ত্রণ। দুই. আক্রমণাত্মক ফেইক নিউজ; যেমন: কোটা আন্দোলনে ঢাবিতে সাধারণ শিক্ষার্থী নিহত, নিরাপদ সড়ক আন্দোলনে জিগাতলায় ধর্ষণ, ইত্যাদি।

এক্ষেত্রে প্রথম শ্রেণীর ফেইক নিউজে কারও তেমন ক্ষতি না হলেও দ্বিতীয় ধরনের ফেইক নিউজে সহিংস প্রভাব পড়েছিল জনজীবনে। শেষের ফেইক নিউজ বন্ধ করতেই মূলত সরকারের এত আয়োজন ছিল।

বিবিসি বাংলার নামে ফেইক ওয়েবসাইট। বিবিসির একজন সাংবাদিক নিশ্চিত করেছেন এটা ভুয়া ওয়েবসাইট।

কিন্তু এখন আরেক প্রকারের ফেক নিউজের দেখা যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে। এবারেরটা আগের দুটোর চেয়ে ভয়াবহ। এবারকার ধরণ হচ্ছে: দেশ-বিদেশের প্রতিষ্ঠিত মিডিয়ার ওয়েবসাইট এদিক সেদিক করে হুবহু ডিজাইন নকল করে বিরোধী পক্ষের নামে সংবাদ প্রচার করা। বিশেষ করে ওই নিউজের স্ক্রিনশট ছড়িয়ে দেয়া।

এই ফেইক নিউজের পরিণাম খুবই ভয়াবহ হতে পারে। যেমন ধরুন, নির্বাচনের আগে এমন কোনো সেন্সিটিভ কথা ওই সাইটে ছড়িয়ে দিয়ে স্ক্রিনশট ছড়ানো হতে পারে, যা যেকোন দল এবং পুরো সমাজের জন্য ভয়ঙ্কর পরিণাম বয়ে আনতে পারে। এমনকি এতে নির্বাচনের ফলাফলও পাল্টে যেতে পারে।

যদিও আজকে বিবিসি বাংলার হুবহু নকল ডিজাইনের যে সাইট এবং নিউজ নজরে এলো, তা সরকারপন্থীদের কাজ বলেই মনে হয়েছে। একজন সাবেক সহকর্মী বিবিসির নিউজ ভেবে সেটা শেয়ারও দিয়ে ফেললেন।

প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের ওয়েবসাইট নকলের কারণ কী?
ডটকম বিস্ফোরণের শুরু থেকেই ফেইক নিউজ প্রচার হত অখ্যাত কোনো অনলাইন বা অন্য কোনো মাধ্যমে। এ কারণে বেশ কয়েক বছর থেকে সোশ্যাল মিডিয়ায় অখ্যাত অনলাইনের বিরুদ্ধে এক ধরনের জনমত গড়ে উঠেছে। এমনকি এসব সাইটকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ‘বেওয়ারিশ অনলাইন’ বলেও আখ্যায়িত করতে থাকেন।

এই প্রবণতা থেকে প্রতিষ্ঠিত অনলাইনের ওয়েবসাইটের কাছাকাছি ডোমেইন ক্রয় করে তাদের ডিজাইন হুবহু নকল করে ফেক নিউজ ছড়ানোর আইডিয়া আসতে পারে অপরাধীদের।

সরকার বা বিরোধীপক্ষের যার পক্ষেই এসব নিউজ যাক না কেন, এই প্রবণতা যদি এখনই থামানো না যায়, তাহলে এর পরিণাম ভয়াবহ হতে পারে। এমনকি এটা ব্যক্তিগত শত্রুতার পর্যায়েও ব্যবহার হতে পারে।

প্রতিকারের উপায় কী?
প্রথমত, যেই সংবাদমাধ্যেমের ওয়েবসাইট হুবহু নকল হচ্ছে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা তাদেরকেই নিতে হবে। যেমন, প্রথম আলোর নামে ভুয়া একটি সংবাদের বিষয়ে সম্প্রতি তারা নিউজ করে জানিয়েছিল যে তাদের নামে একটি ভুয়া নিউজ ছড়ানো হচ্ছে। সাইট নকলের ক্ষেত্রে যেকোন প্রতিষ্ঠিত হাউজের আইনী ব্যবস্থাও গ্রহণ করা উচিত।

বিবিসির নামে ভুয়া এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে গত ২৮ অক্টোবর, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে

দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হিসেবে আমাদের সচেতনতা। এছাড়া কোনটা নিউজ, আর কোনটা ফেইক নিউজ এ সম্পর্কেও প্রাথমিক ধারণা রাখা। আমরা আসলে কী ধরনের লিংক বা সংবাদ ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছি তা শেয়ারের আগে অন্তত কয়েকবার চিন্তা করা উচিত।

কারণ, অসচেতনভাবে হলেও আপনার আমার শেয়ার করা একটি ফেইক নিউজের কারণে যেকোন অঘটন ঘটে যেতে পারে, যার দায় আপনি এড়াতে পারবেন না। আর আজ আপনি সজ্ঞানে ফেক নিউজ শেয়ার করলে আগামীকাল যে নিজেই এর শিকার হবেন না, তা বলা যায় না।

এছাড়া সরকারের পক্ষ থেকে মিডিয়ার ওপর চাপ না থাকা এবং মিডিয়ার সত্য এড়ানোর প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। মানুষের সত্য জানার পথ যেখানে বন্ধ হয়ে যায়, ফেইক নিউজের পথ চলা সেখান থেকেই শুরু হয়।

প্রথম আলোর নামে মিথ্যা সংবাদ প্রচার, এজন্য পাঠকদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিচ্ছে তারা

ফেইক নিউজ বন্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু?
বাংলাদেশের প্রেক্ষাপটে ফেইক নিউজ বন্ধের তেমন কোনো সম্ভাবনা তেমন একটা নেই বললেই চলে। কারণ, ফেইক নিউজ সরকার কিংবা বিরোধী যার পক্ষেই যাক না কেন, তারা কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়াই তা লুফে নেয়। আর যদি বুঝেও যে এটা ফেইক নিউজ তবুও বেশি করে শেয়ার দেয়, কারণ এটা যে নিজের পক্ষে গেল।

আবার মূলধারার মিডিয়ার সত্য রিপোর্ট নিজেদের বিরুদ্ধে গেলেও তা ফেইক নিউজ বলে উড়িয়ে দেয়ার মানসিক বিকারগ্রস্ত মানুষের সংখ্যাও দিন দিন বেড়েই চলছে।

অবশ্য এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিজের বিরুদ্ধে গেলে যেকোন সংবাদকে ফেইক নিউজ হিসেবে আখ্যা দেন। অথচ ফেইক নিউজকে পুঁজি করে ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন বলে খোদ যুক্তরাষ্ট্রেও অভিযোগ রয়েছে। তারই সূত্র ধরে এই সমস্যা ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী, এমনকি বাংলাদেশেও।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: ফেইক নিউজফেক নিউজভুয়া ওয়েবসাইটভুয়া সংবাদ
Previous Post

‘আমাদের চোখের পানিটা কেউ দেখে না’

Next Post

আওয়ামী লীগের মনোনয়ন দু’একদিনের মধ্যে: কাদের

Next Post

আওয়ামী লীগের মনোনয়ন দু’একদিনের মধ্যে: কাদের

ছবি: রতন গোমেজ (বিসিবি)

সাকিব-তামিম-মুশফিক পেলেন সোনার ক্রেস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT