চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুইদিনে বিএনপির আয় সাড়ে ৯ কোটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 অপরাহ্ন 13, নভেম্বর 2018
in রাজনীতি
A A

দুই দিনে ৩ হাজার ২২২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বিএনপি। এ পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি থেকে দলটির আয় ৯ কোটি ৬৬ লাখ টাকা।

বুধবার রাতে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মনোনয়ন বিক্রির প্রথমদিন মঙ্গলবার তারা ১ হাজার ৩২৬টি ফরম বিক্রি করেছেন। আর দ্বিতীয় দিন বুধবার বিক্রি করেছেন ১ হাজার ৮৯৬টি মনোনয়ন ফরম।

বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় দিতে হয় ৫ হাজার টাকা। আর জমা দেয়ার সময় দিতে হয় ২৫ হাজার টাকা। মোট ৩০ হাজার করে একটি মনোনয়ন ফরম।

ফরম বিক্রি ও জমাদানের শেষ তারিখ ১৬ নভেম্বর। অর্থাৎ আরো ৩ দিন মনোনয়ন ফরম কেনা ও জমা দেয়া যাবে।

এর আগে মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রশাসনের এতো নিয়ন্ত্রণ, গুম-খুনের পরেও মনোনয়ন সংগ্রহ করতে মানুষের ভিড় দেখে দিশেহারা হয়ে গেছে সরকার। আশা করি ভোটেও বিএনপি নেতাকর্মীদের জনজোয়ার সৃষ্টি হবে।

এ সময় নির্বাচনের তারিখ আরও এক মাস পেছানোর দাবি জানিয়ে তিনি বলেন, সবার আপত্তির পরেও ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত প্রমাণ করে পাতানো নির্বাচনের পথেই ইসি হাঁটছে। তারপরও আমরা ভোট আরও একমাস পিছিয়ে দিতে ইসির কাছে দাবি জানাচ্ছি।

দ্বিতীয় দিনে বিএনপির নয়াপল্টন অফিস এলাকায় ছিলো মানুষের উপচেপড়া ভিড়। হাতি, মোটর বহর, ব্যান্ডপার্টিসহ মিছিল নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মনোনয়ন প্রত্যাশীরা।

Tags: একাদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপিমনোনয়ন ফরমমনোনয়ন ফরম বিক্রিসেমি লিড
Previous Post

রোহিঙ্গা প্রত্যাবাসন বন্ধে জাতিসংঘ মানবাধিকার প্রধানের আহ্বান

Next Post

নির্বাচনে যেতে খালেদার সাজার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত

Next Post
খালেদা জিয়া-চিকিৎসা

নির্বাচনে যেতে খালেদার সাজার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত

ডোনাল্ড ট্রাম্প-সাংবাদিক বহিষ্কার-মামলা

ট্রাম্পের বিরুদ্ধে সিএনএন’র মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT