চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিয়ানমারে ফিরে যাওয়ার চেয়ে আত্মহত্যা ভালো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:07 অপরাহ্ন 13, নভেম্বর 2018
in বাংলাদেশ
A A

‘‘বাংলাদেশের পুলিশ যদি জোর করে আমাদের ফিরে যেতে বাধ্য করে, তাহলে আমি মনে করি আমাকে আত্মহত্যা করতে হবে। নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া মিয়ানমারে ফিরে যাওয়ার চেয়ে আত্মহত্যা করাই ভালো।’’

এভাবেই নিজের ভয়ের কথা বৃটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে বলছিলেন কক্সবাজারের জামতলী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া ৫০ বছর বয়সী মোহাম্মদ ইসমাইল। স্ত্রী ও ছয় সন্তান নিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন তিনি।

ইসমাইল বলেন, আমি ক্যাম্প কর্তৃপক্ষকে বলেছি, মিয়ানমারে ফিরে যাওয়ার নিয়ে আমি খুব ভীত, কারণ দেশটি এখনো রোঙ্গিাদের জন্য অনিরাপদ। কিন্তু তারা বলছে আমাদের কয়েকদিনের মধ্যেই ফিরে যেতে হবে।

তার মতো মিয়ানমারে ফেরত পাঠানোর তালিকায় থাকা অনেকেই ভীত দেশে ফেরা নিয়ে। তারা দেশে ফিরবে না বলে এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে পালিয়ে বেড়াছে। অনেকে আত্মগোপনও করেছেন।

রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হওয়ার কথা আগামী বৃহস্পতিবার থেকে। কিন্তু এখনো তা বিতর্ক ছড়াচ্ছে। প্রথম ব্যাচের চার হাজার জনকে তাদের সম্মতি ছাড়াই তালিকাভূক্ত করা হয়েছে। তদের প্রায় সবাই জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা ফিরতে চায় না।

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর লক্ষ্যে কক্সবাজারে দুটি কেন্দ্র স্থাপন করেছে বাংলাদেশ। সেখান থেকে প্রতিদিন দেড়শ জনকে ফেরত পাঠানোর জন্য প্রস্তুত করা হবে।

সোমবার বাংলাদেশের শরণার্থী বিষয়ক কমিশনার মোহাম্মাদ আবুল কালাম বলেন, তারা বৃহস্পতিবার থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য প্রস্তুত।

তবে ইউএনএইচসিআর বলছে, তালিকার সবাই ফিরতে চায় কিনা তা নিশ্চিত হতে হবে।

মিয়ানমারও প্রত্যাবাসনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন তাদের সমাজল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মায়াত আয়ে।

তিনি বলেন, ফিরে আসা রোহিঙ্গাদের মূলত মংদু পৌর এলাকায় থাকার বাধ্যবধকতা থাকবে। প্রথমে তাদের হ্লা ফোয়ে খাউং ক্যাম্পে নেয়া হবে। সেখানে একরাত থাকার পর তাদের মংদুতে পাঠানো হবে।

‘‘গৃহহীনদের জন্য ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে। যাদের ঘরবাড়ি নেই, তাদের প্রকৃত বাড়ির কাছাকাছি এলাকায় অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হবে। ঘরবাড়ি নির্মাণের কাজেও তারা যোগ দিতে পারবে, এজন্য তাদের পারিশ্রমিকও দেয়া হবে। সরকারের উদ্যোগ পছন্দ হলে বাড়ি নির্মাণ শেষ হওয়া পর্যন্ত তাদের হ্লা ফোয়ে খাউং ক্যাম্পে থাকার অনুমতি থাকবে।’’

তিনি বলেন, ‘দুই দেশের এসব উদ্যোগের পরও রোহিঙ্গারা দেশে ফিরতে চায় না। বাংলাদেশ কর্তৃপক্ষ বার বার তাদের প্রভাবিত করার চেষ্টা করছে, কিন্তু তারা ভয়ের কথা বলছে এবং পালিয়ে বেড়াচ্ছে। স্বয়ং রোহিঙ্গারাই এ কথা জানচ্ছে।’

সংকটকালীন গোষ্ঠীগুলোর (ক্রাইসি গ্রুপ) কন্ঠেও একই কথার পুনরাবৃত্তি হচ্ছে। তারা ইঙ্গিত করছে, রোহিঙ্গারা প্রত্যাবাসনের ভয়ে লুকিয়ে থাকছে।

এর আগে গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, দেশে ফেরার তালিকায় নাম থাকার কথা জানতে পেরে দুইজন রোঙ্গিা আত্মহত্যার চেষ্টা করে।

এ অবস্থায় ইউএনএইচসিআর জানিয়েছে, তারা প্রত্যাবাসনে সহায়তা করবে না। সোমবার এক  বিবৃতিতে তারা জানায়, রোহিঙ্গারা ফিরতে রাজি হওয়ার আগে তাদেরকে রাখাইনে যাওয়ার এবং পরিস্থিতি পর্যবেক্ষণের সুযোগ করে দেয়া উচিত।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয় বৌদ্ধদের নির্যাতনের মুখে গত বছরের আগস্ট থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। ঘরবাড়ি জ্বালিয়ে দেয়াসহ খুন, ধর্ষণসহ অমানবিক অত্যাচার করা হয় তাদের ওপর।

মুসলিম রোহিঙ্গাদের ওপর এই নির্যাতনকে জাতিগত নিধন বলে আখ্যায়িত করেছে জাতিসংঘ।

জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে রাখাইনে এখনো গণহত্যা অব্যাহত আছে। উপরন্তু গত সপ্তাহে রাখাইনের স্থানীয়রা রোহিঙ্গাদের ফেরতের প্রতিবাদে বিক্ষোভও করেছে।

Tags: রোহিঙ্গারোহিঙ্গা নির্যাতনরোহিঙ্গা প্রত্যাবাসনসেমি লিড
Previous Post

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’, রাবি শিক্ষার্থীকে মারধর

Next Post

মাশরাফীর পর ফরম নিলেন ফুটবল ও হকির সাবেক অধিনায়ক

Next Post

মাশরাফীর পর ফরম নিলেন ফুটবল ও হকির সাবেক অধিনায়ক

বঙ্গবন্ধু কন্যার গল্প ‘অ্যা ডটারস টেল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT