চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুকুরে ডুবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
9:47 অপরাহ্ন 24, মে 2016
in অন্যান্য, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবের পুকুরে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীর নাম জামিলুর রহমান (জিসান)।  তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের (৪৩ তম আবর্তন) ও শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন । তার গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারাতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সময় জিসান তার চার-পাঁচ জন বন্ধুর সঙ্গে টিচার্স  ক্লাবের পুকুরে গোসল করতে নামে। সে সময় আরও ২৫-৩০ জন শিক্ষার্থী ওই পুকুরে গোসল করছিল। ঘন্টাখানেক সাঁতার কাটার পর সাড়ে চারটার দিকে হঠাৎ করে সে পুকুরের মাঝখানের পানিতে তলিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী  ও কর্মচারীরা মিলে খোঁজাখুজির পর সাড়ে পাঁচটার দিকে জিসানের নিথর দেহ উদ্ধার করে।

এসময় ঘটনাস্থলে থাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক বীরেন্দ্র কুমার বিশ্বাস তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জিসানকে মৃত বলে ঘোষণা করেন।  

জিসানের সাথে গোসল করতে নামা তার বন্ধু রুম্মন চ্যানেল আই অনলাইনকে জানান, জিসান খুব ভালো সাঁতার জানত। ডুবে যাওয়ার আগের মুহুর্ত পর্যন্ত সে আমাদের সাথে কথা বলেছে।

উদ্ধারকাজের সময় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ফারজানা ইসলাম, প্রক্টর তপন কুমার সাহা সহ অনান্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান, জিসানের লাশ ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে  নিয়ে আসা হয়েছে। ক্যাম্পাসে জানাযা শেষে তার মৃতদেহ দাফনের উদ্দেশ্যে চট্টগ্রামের তার গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে। 

Tags: জাবি-শিক্ষার্থী মৃত্যু
Previous Post

কৃষকের ভাবনার প্রতিফলন বাজেটে আসার সম্ভাবনা

Next Post

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতি মামলায় ৩ জনকে যাবজ্জীবন

Next Post

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতি মামলায় ৩ জনকে যাবজ্জীবন

কোহলি-গেইলদের সামনে মামুলি লক্ষ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT