চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবিতে ভর্তি পরীক্ষা শুক্র ও শনিবার

ফরহাদুর রহমান by ফরহাদুর রহমান
9:34 অপরাহ্ন 08, নভেম্বর 2018
in শিক্ষা
A A

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার ও পরশু শনিবার অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী শুক্রবার বিকেল ৩ টা থেকে ৪টা ‘বি’ ইউনিট, শনিবার সকাল ১০টা থেকে ১১টায় ‘সি’ ইউনিট এবং ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ছয়টি অনুষদের অধীনে এবছর মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৩ হাজার ৩৬০ জন। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৬১ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানায়।

সম্মেলনে জানানো হয়, এ বছর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে ‘এ’ ইউনিটের ৭টি বিভাগের ৩৫০ টি আসনের বিপরীতে ২৬ হাজার ৯৩৯, কলা ও সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের ‘বি’ ইউনিটের ৮টি বিভাগের ৪৫০টি আসনের বিপরীতে ২৪ হাজার ২৩২ ও ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘সি’ ইউনিটের ৪টি বিভাগের ২৪০ আসনের বিপরীতে ১২ হাজার ১৮৯ জন আবেদন করেছে।

সম্মেলনে আরো জানানো হয়, বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাইরে মোট ২১টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষার হলে মুখমন্ডল ও কান খোলা রাখতে হবে। কেন্দ্রে মোবাইল ফোন, মানিব্যাগ, সানগ্লাস, সিম/ক্রেডিটকার্ড বা কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না।

এছাড়া কেন্দ্র ও বাইরে আশপাশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‌্যাব ও সাদা পোশাকে নিরাপত্তা সদস্য, বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি এবং রোভার স্কাউট নিয়োজিত থাকবে।

ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd এবং 01557330381/ 01557330382 নম্বর থেকে জানা যাবে।

Tags: কুবিভর্তি পরীক্ষা
Previous Post

আরামবাগকে হতাশ করে সেমিতে আবাহনী

Next Post

বাকস্বাধীনতার প্রত্যাশায় ঢাকা লিট ফেস্টের প্রথম দিন

Next Post

বাকস্বাধীনতার প্রত্যাশায় ঢাকা লিট ফেস্টের প্রথম দিন

সাফ চ্যাম্পিয়নদের প্রধানমন্ত্রীর কোটি টাকা পুরস্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT