চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্থ হয়ে ঘরে ফিরছেন কাওসার আহমেদ চৌধুরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:59 পূর্বাহ্ন 08, নভেম্বর 2018
in বিনোদন
A A

বেশকিছু জটিল সমস্যা নিয়ে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ভর্তি ছিলেন প্রখ্যাত গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী। তবে সব আশঙ্কা কাটিয়ে সুস্থ হয়ে দুই এক দিনের মধ্যে ঘরে ফিরছেন তিনি। বৃহস্পতিবার চ্যানেল আই অনলাইনকে এমন খবরই দিলেন তার ছেলে প্রতীক।

‘যেখানে সীমান্ত তোমার, আজ এই বৃষ্টির কান্না দেখে, কবিতা পড়ার প্রহর এসেছে, মৌসুমী কারে ভালোবাসো তুমি, এই রুপালি গিটার ফেলে এবং আমায় ডেকো না ফেরানো যাবে না’র মতো এমন আরো বেশকিছু কালজয়ী গানের গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী। তার লেখা অনেক গান জনপ্রিয়তা পেলেও জ্যোতিষী হিসেবে সবাই কাওসার আহমেদ চৌধুরীকে এক নামে চেনেন। সম্প্রতি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেসময় গীতিকবির শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিলো তার পরিবার।

কাওসার আহমেদ চৌধুরীর অসুস্থতা নিয়ে তার ছেলে প্রতীক গেল সপ্তাহে জানিয়েছিলেন, আগেতো বাবা স্ট্রোক করেছিলেন, কিন্তু এবার মূল যে সমস্যাটা সেটা কিডনিতে এবং ব্লাডে ইনফেকশান। এরমধ্যে নিউমোনিয়াও রয়েছে। যার কারণে বুকে পানি জমে আছে। মানে তার এখন মাল্টিপল প্রবলেম।

আনোয়ার খান মডার্ন হাসপাতালে কাওসার আহমেদ চৌধুরী আছেন প্রফেসর কুরাইশির অধীনে। তিনিই প্রখ্যাত এই গীতিকবির চিকিৎসার দায়িত্বে আছেন। তার চিকিৎসাতেই এখন উন্নতির দিকে কাওসার আহমেদ চৌধুরী। শুক্র বা শনিবারের মধ্যে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে।

এরমধ্যে হাসপাতালেই কাওসার আহমেদ চৌধুরীকে দেখতে যান অনেক গুণী মানুষ ও ভক্ত অনুরাগীরা। সম্প্রতি হাসপাতালে গিয়েছিলেন কবি নির্মলেন্দু গুণ। প্রতীক বলেন, নির্মলেন্দু কাকা বাবার বন্ধু। উনার যখন প্রথম বই ‘প্রেমাংশুর রক্ত চাই’ প্রকাশ হয় তখন সেটা বাবা প্রচ্ছদ করে দিয়েছিলেন।

১১ বছর বয়স থেকে জ্যোতিষশাস্ত্র ও কবিতা লেখার তুমুল আগ্রহ ছিলো কাওসার আহমেদ চৌধুরীর। চিত্রশিল্পী হওয়ার স্বপ্নে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদেও। দক্ষতার সাথে নাটক পরিচালনা করতেও দেখা গেছে তাকে।

Tags: কাওসার আহমেদ চৌধুরীগীতিকবিলিড বিনোদন
Previous Post

হাসপাতাল থেকে কারাগারে খালেদা জিয়া

Next Post

ছয় বছর পর জাতীয় লিগে চ্যাম্পিয়ন রাজশাহী

Next Post

ছয় বছর পর জাতীয় লিগে চ্যাম্পিয়ন রাজশাহী

সিএনএন সাংবাদিকের হোয়াইট হাউজে ঢুকতে মানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT