চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি বিএনপিতে নয়, ড.কামালের ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি: কাদের সিদ্দিকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 06, নভেম্বর 2018
in রাজনীতি
A A
কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী

কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী

আমি বিএনপিতে নয়, ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি। বিজয়ী হতে হলে নির্বাচন পর্যন্ত বিএনপি ভুলে যান, ঐক্যফ্রন্টের পতাকা তলে থাকতে হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, বেগম খালেদা জিয়া জেলে গিয়ে গণতন্ত্রের নেত্রী হয়েছেন। আজকে তিনি দেশের প্রত্যেকটি মানুষের অন্তরে প্রবেশ করেছেন। আমি জানি, বাংলাদেশকে বন্দি রাখা যাবে না। তাই বেগম খালদো জিয়াকে বন্দি রাখা যাবে না। আমি আজকে বেগম জিয়ার মুক্তি চাই না। আমি আমার বোন শেখ হাসিনার কবে মুক্তি হবে সেটা ভাবছি। আমি তার মুক্তি চাই।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমি আমার বোন হাসিনাকে বলবো আসেন একটু দেখে যান এই পল্টন ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) কিভাবে মানুষ খালেদা জিয়ার মুুক্তি চায়।

বক্তব্যের শুরুতে তিনি বলেন, ঐক্যফ্রন্টের পতাকা তলে থাকতে হবে। জয় আপনাদের হাতে। যদি আপনারা মনে করেন বিজয়ী হবেন, তাহলে হবেন।

‘বিএনপি রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছে’- বাক্যটি বলে কাদের সিদ্দিকী নাটকীয় মোড় নেন। এসময় মানুষ না না-স্লোগান তোলে।

এরপরই তিনি বলেন, বিএনপি রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছে একথা সত্য নয়। রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল আওয়ামী লীগ।

কাদের সিদ্দিকী সবশেষে বলেন, ঐক্যফ্রন্টের সঙ্গে আছি। ড. কামালের নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, গণতন্ত্র মুক্ত করব’।

জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড.কামাল হোসেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব। বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোটসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tags: কৃষক শ্রমিক জনতা লীগজাতীয় ঐক্যফ্রন্টবঙ্গবীর কাদের সিদ্দিকীলিড নিউজ
Previous Post

পিতা-পুত্রের জন্মদিনে

Next Post

তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষার তারিখ পেছাল

Next Post

তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষার তারিখ পেছাল

সংলাপে অংশ নিতে গণভবনে বাম নেতারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT