চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবিরা সুন্দর জীবনের এই যুক্তিহীন আবেগের মানে কি হলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 25, মে 2016
in অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

গতকাল প্রেমঘটিত কারণে মডেল সাবিরার আত্মহত্যার ঘটনা পুরো সমাজ ও মিডিয়াকে নাড়া দিয়েছে। আত্মহত্যার আগে সাবিরার ভিডিও বার্তায় জানা যায় প্রেমিকের কাছ থেকে অবহেলার পাওয়ার একপর্যায়ে হতাশ হয়ে জীবনকে বিদায় জানিয়েছেন। যে বিদায়কে মেনে নেওয়া সমাজ তথা তার পরিবারের পক্ষে খুব কঠিন। 

তেমনি মিডিয়া অঙ্গণের জনপ্রিয় মুখ এবং নির্মাতা জিনাত হামিক তার স্ট্যাটাসে লিখেছেন, সাবিরা নামে একটি মেয়ের আত্মহত্যা। এই সময়ের প্রেম বিষয়ে আত্মহনন! জীবনের চলার পথে কত ঘটনা অভিজ্ঞতা’র মুখোমুখি হতে হয়। হতাশ হয়ে গেলে তো জীবনের চাকা থেমে যাবে।

এই প্রজন্মের ছেলেমেয়েদের প্রেম বিষয়ে হতাশার  বিষাদের আবেগ আগের চেয়ে অনেক কমে গেছে। মিলছে না  গুড বাই, এডজাস্ট হচ্ছে না চল বন্ধু হয়ে যাই,  বাস্তবতায় এটা আশা ব্যঞ্জক।

জীবনের কোন ক্ষণে বড় কোনো ভুল থাকতে পারে, আশা ভঙ্গ হতে পারে,  তাই বলে এভাবে ভেঙ্গে পড়ার কিছু নেই। আর কোনো সাবিরার অপমৃত্যু চাই না, চাই উদ্যমী, সাহসী, দৃঢ় চিত্তের সাবিরা।

জিনাত হাকিম আরো লিখেন, দিতি আপাকে কোটি টাকার বিনিময়ে আমরা বাঁচাতে পারিনি, মিঠু ভাই আকস্মিক গাছের নীচে চাপা পড়ে মরে গেলেন, তারেক মাসুদ, মিশুক মুনির তাদের মর্মান্তিক মৃত্যু !!! দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষগুলোর বেঁচে থাকার তীব্র করুণ আর্তি বলে দেয় জীবনের মূল্য  সে তো অমূল্য!!!

বেঁচে থাকার আনন্দকে উপভোগ করতে জানতে হবে। মা সাবিরা, তোমার সুন্দর জীবনের এই যুক্তিহীন আবেগ এর কি মানে হলো ??? দু দিন আ হা হা / হায় হায় করে যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে ,ভুলে যাবে, মেনে নেবে। বাবা মা, ভাই বোন, বন্ধু, স্বজনের ভালোবাসা কি ভালোবাসা নয়? আবেগের মূল্য কেবল তোমার পরিবার দেবে , কোনো নরপশু নয়!

আর নিজের জন্যই তো নিজেকে বাঁচতে হয় ! আমার জীবন, বেঁচে থাকা, প্রাণ ভরে শ্বাস নেয়া – সে তো আমার পরম পাওয়া – পরম শান্তি। জীবনটা কি এতই মূল্যহীন! নিজের জীবনের প্রতি যার ভালোবাসা থাকে সে তো মৃত্যুকে আহ্বান করতে পারে না ।

আমার আমি কে ভালবাসতে যদি জানতে বোকা মেয়ের মত এমন কাজটি কি করতে পারতে??? আমি এমন স্বার্থপরতার নামে আত্মহননকারীর জন্য করুণা প্রকাশ ছাড়া কিছুই করতে পারি না।

Tags: আত্মহত্যামডেলসাবিরা
Previous Post

বড়পুকুরিয়া-যাত্রাবাড়ি মামলা দুরভিসন্ধিমূলক: বিএনপি

Next Post

নাশকতা: খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

Next Post

নাশকতা: খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

‘পাকিস্তানিরা খেললে আইপিএলের মর্যাদা বাড়বে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT