চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফা প্রেসিডেন্টের কেলেঙ্কারিতে ইউরোপের ফুটবলে ঝড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 03, নভেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র (এফএফপি) নিয়ম ভেঙে বাড়তি সুবিধে নিয়েছিল ম্যানচেস্টার সিটি ও পিএসজি। তাদের এই বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছিলেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট ও তৎকালীন উয়েফা মহাসচিব জিয়ান্নি ইনফান্তিনো।

এখন সেই তথ্য প্রকাশিত হওয়ায় শাস্তিস্বরূপ জরিমানা বা নিষেধাজ্ঞায় পড়তে পারে ম্যানসিটি ও পিএসজি। এমনকি নেইমার ও কাইলিয়ান এমবাপেকে ছেড়েও দিতে হতে পারে প্যারিস সাঁ সাঁকে।

এই গোপন তথ্য ফাঁস করা হয়েছে জার্মান দৈনিক ডের স্পিগেলে। কদিন আগে ক্রিস্টিয়ানো রোনালদোর আলোচিত ধর্ষণ অভিযোগের খবরও ফাঁস করেছিল পত্রিকাটি। শুধু ম্যানসিটি-পিএসজির ঘটনাই নয়, ফুটবলের আরও নানা অনিয়মের কথাও ফাঁস করেছে ওই জার্মান দৈনিক। এসব খবর প্রকাশের পর ইউরোপের ফুটবলে রীতিমতো ঝড় শুরু হয়েছে।

ডের স্পিগেলের রিপোর্টে বলা হয়েছে, কাতার সরকারের কাছ থেকে অবৈধভাবে ১৮০০ মিলিয়ন ইউরো পেয়েছে পিএসজি। যা চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদের বাদ যাওয়ার জন্য যথেষ্ট। এই তথ্য ফাঁস হওয়ার পর আইনি ঝামেলা থেকে রেহাই পেতে এমবাপে ও নেইমারকে বাধ্যতামূলকভাবে ছেড়ে দিতে হতে পারে ফরাসি জায়ান্টদের।

এরআগে ২০১২তে পিএসজি মালিক নাসের আল-খেলাইফির সঙ্গে একটি চুক্তি করেছিলেন তৎকালীন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। সেই চুক্তির ফাঁকফোকর বের করে প্রায় ৬০ মিলিয়ন ইউরোর জরিমানা থেকে বেঁচেছিল পিএসজি।

প্যারিসের ক্লাবটির মতো বাড়তি সুবিধে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানসিটি। এটিও মধ্যপ্রাচ্যর দেশ সংযুক্ত আরব আমিরাত নাগরিকের মালিকানাধীন ক্লাব। ২০১৩-১৪ মৌসুমে কাতারের পর্যটন কর্তৃপক্ষের কাছ থেকে অবৈধ অর্থ গ্রহণ করে ইংলিশ জায়ান্টরা।

এছাড়া ২০১৭ সালে কোনো কারণ না দেখিয়েই পিএসজির উপর চলা দুর্নীতির তদন্ত বন্ধ করে দেয় উয়েফা। ফাঁস করা তথ্যে জানানো হয়েছে, এই সবকিছুই করা হয়েছে রাজনৈতিক কারণে।

প্রসঙ্গত, নানা কেলেঙ্কারিতে জড়িয়ে শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন ফিফার আগের প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার। এবার নতুন কেলেঙ্কারিতে ফেসে ব্ল্যাটারের উত্তরসূরি ও স্বদেশি সেই পথেই হাঁটেন কিনা সেটাই দেখার।

Tags: উয়েফাজিয়ান্নি ইনফান্তিনোফিফালিড স্পোর্টস
Previous Post

‘খাশোগি হত্যার নির্দেশ আসে সৌদির সর্বোচ্চ পর্যায় থেকে’

Next Post

তফসিলের পর অাইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ

Next Post
নির্বাচন কমিশন-নির্বাচনের প্রস্তুতি

তফসিলের পর অাইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ

শাহরুখ

গভীর রাতে শাহরুখের পার্টিতে পুলিশের হানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT