চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মনের মতো’ পেসার পেয়েছেন রোডস

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
6:46 অপরাহ্ন 01, নভেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
রাহি (সামন থেকে বামে), খালেদ ডানে

রাহি (সামন থেকে বামে), খালেদ ডানে

সিলেট থেকে: বাংলাদেশের কোচ হিসেবে স্টিভ রোডসের শুরুটা ছিল দুঃস্বপ্নের। প্রথম অ্যাসাইনমেন্টেই পান হোয়াইটওয়াশের লজ্জা। ওয়েস্ট ইন্ডিজ সফরে ঘুরে দাঁড়িয়ে পরে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জিতে ফিরলেও টেস্টে ভরাডুবির যন্ত্রণায় কাতর ছিলেন এ ইংলিশম্যান।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দাঁড়িয়ে বলেছিলেন, এখন টেস্ট ম্যাচের জন্য কিছু দ্রুতগতির ও লম্বা পেসার খুঁজে বের করতে হবে আমাদের। যারা উইকেটে আঘাত করতে পারে। টেস্টে উইন্ডিজের বোলাররা যে কাজটা করেছে।

যেমনটা খুঁজছিলেন তেমন একজনকে পাওয়া গেছে ঘরের মাঠে রোডসের প্রথম টেস্ট অ্যাসাইনমেন্টের আগেই। প্রথমবার বাংলাদেশ দলে আসা ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার খালেদ আহমেদকে বেশ মনে ধরেছে হেড কোচের, সেটি প্রকাশ করতেও সময় নেননি।

‘খালেদকে দেখে আমি খুবই মুগ্ধ, বিশেষ করে সিলেটে অনুশীলনে তার বোলিং দেখে। সে ঘরোয়া লিগে ১০ উইকেট পেয়ে এখানে এসেছে। ফ্ল্যাট উইকেটে এমন বোলিং ফিগার নজরকেড়ে নেয়ার মতো। সে যথেষ্ট লম্বা এবং বোলিংয়ের সময় উইকেটে জোড়ে আঘাত করে। বেশিরভাগ কন্ডিশনে ভালো বোলিং করার মতো একজন বোলার সে।’

খালেদ আহমেদ

জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের হয়ে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকারের দিনই খালেদের ডাক আসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দলে। অনুশীলনে কোচদের সঙ্গে তার দুষ্টুমি, খুনসুটি, আর স্বতঃস্ফূর্তটা দেখলে কেউ বুঝতেই পারবে না খালেদ জাতীয় দলে নতুন মুখ!

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের নেটে বোলিং অনুশীলনের পর জোড়া বেধে ব্যাটিং অনুশীলন করেন দুই লোকাল বয় খালেদ ও রাহি। খালেদকে আউট করতে নেট বোলারদের সঙ্গে বল হাতে নেন কিংবদন্তি পেসার, বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশও। এলবিডব্লিউর আবেদন নিয়ে বেধে যায় হট্টগোল। ওয়ালশ নিশ্চিত সেটি আউট ছিল। খালেদ উইকেটে অনড় আউট না বলে।

পাশের নেটে দাঁড়ানো হেড কোচ রোডসের দৃষ্টি আকর্ষণ করা হলে অবশ্য কারও পক্ষই নেন না। মাথা ঝাঁকিয়ে বোঝান, কিছুই দেখেননি! পরে বোলিং প্রান্তের স্টাম্পের পেছনে আম্পায়ারের ভূমিকায় মোস্তাফিজ দাঁড়ালে হট্টগোল থামে। গুরু-শিষ্যের মজা চলে আরও কিছুক্ষণ। সিলেট স্টেডিয়ামের টেস্ট অভিষেকের মঞ্চে খালেদের আন্তর্জাতিক অভিষেকের সম্ভাবনা যে জোরাল, সেটির পূর্বাভাসই যেন অনুশীলনে এসব চিত্র!

Tags: খালেদ আহমেদলিড স্পোর্টসস্টিভ রোডস
Previous Post

২৫ সংগঠন নিয়ে ‘বাঙালি সাংস্কৃতিক বন্ধন’-এর আত্মপ্রকাশ

Next Post

দাপুটে জয়ে ভারতের সিরিজ জয়

Next Post

দাপুটে জয়ে ভারতের সিরিজ জয়

সংলাপে অংশ নিতে প্রধানমন্ত্রীকে বাম গণতান্ত্রিক জোটের চিঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT