চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজে রক্তদাতার সন্ধান দিবে অ্যাপ ‘আলো ব্লাড ডোনার’

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
5:32 অপরাহ্ন 31, অক্টোবর 2018
in লাইফস্টাইল
A A

তথ্য প্রযুক্তির যুগের সঙ্গে তাল মিলিয়ে রক্তদান কার্যক্রমকে আরও সহজ করতে’ ‘আলো ব্লাড ডোনার’ (Alo Blood Donor) নামের অ্যাপ চালু করেছে সেভ দ্য ফিউচার নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

অ্যাপটির বিশেষ সুবিধা হচ্ছে নিবন্ধিত রক্তদাতাদের খুঁজে পেতে সহজ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। অ্যাপটি গুগল প্লে স্টোরে Alo Blood Donor নামে পাওয়া যাচ্ছে।

অ্যাপটিতে সারাদেশের স্বেচ্ছাসেবকদের বিস্তারিত তথ্য দেওয়া আছে। অর্থাৎ যার জেলায় রক্তের প্রয়োজন হবে, অ্যাপের মাধ্যমে রক্তগ্রহীতারা সেই জেলায় সেভ দ্য ফিউচারের স্বেচ্ছাসেবকের মাধ্যমে যোগাযোগ করে কাঙ্ক্ষিত রক্তদাতার সন্ধান পাওয়া যাবে।

এ ছাড়াও সরাসরি অ্যাপ থেকে সার্চ করে যে কোনো গ্রুপের রক্তদাতা খুঁজে নেওয়া যাবে। অ্যাপে যতো বেশি রক্তদাতা নিবন্ধন করবে, ততো বেশি মানুষ উপকৃত হবে। তাই সব রক্তাদাতাকে আলো ব্লাড ডোনার অ্যাপে রক্তদাতা হিসেবে নিবন্ধন করার জন্য অনুরোধ জানিয়েছে সেভ দ্য ফিউচার।

সেভ দ্য ফিউচারের নির্বাহী পরিচালক বলেন, রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না। একজন মানুষই পারে আরেকজন মানুষকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে অসংখ্য মুমূর্ষু রোগী প্রায় জরুরি রক্তের অভাবে মারা যান।

‘‘এর মূল কারণ জরুরি রক্তের প্রয়োজনে রক্তদাতার সন্ধান সহজে না পাওয়া। তাই যে কোনো গ্রুপের রক্তের সন্ধান পেতে সাহায্য করবে ‘আলো ব্লাড ডোনার ‘অ্যাপ।’’

সেভ দ্য ফিউচারের সহকারী নির্বাহী পরিচালক রাজন রেজা তানিম বলেন, যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক সেবা দেয়ার জন্যই এই অ্যাপটি চালু করা। তাতে করে খুব দ্রুত রক্তদাতা এবং রক্তগ্রহীতারা এই অ্যাপের এর মাধ্যমে সেবা পাবেন। তাই তিনি সবাইকে এই অ্যাপটি স্মার্টফোনে সংরক্ষণ রাখার জন্য অনুরোধ করেন।
সেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন অ্যাপটির উদ্দেশ্য সম্পর্কে বলছে, সারাদেশে একযোগে আলোর সেবাদান নিশ্চিত করা। সহজে নিজের প্রয়োজনীয় রক্ত নিজে সংগ্রহ করার নিশ্চয়তা। ২৪ ঘণ্টা সেবাদান নিশ্চিত করা। সারা দেশের ছোট ছোট রক্তদান সংগঠনকে এক জায়গায় নিয়ে আসাসহ তাদের জন্যে বড় পরিসরে প্লাটফর্ম তৈরি করে দেয়া। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। জরুরি রক্ত যোগানে বিশেষ ভূমিকা রাখা। কম সময়ে কম কষ্টে সহজে রক্তদাতা যোগান দেয়া। আমরা চাই আমাদের দেশে আর কেউ যেনো রক্তের অভাবে মারা না যায়।
Tags: সেমি লিড
Previous Post

ব্লাসফেমির দায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসিয়াকে রেহাই দিলেন সর্বোচ্চ আদালত

Next Post

কোনরকম পূর্বশর্ত দিয়ে সংলাপ হবে না: আ স ম রব

Next Post

কোনরকম পূর্বশর্ত দিয়ে সংলাপ হবে না: আ স ম রব

সাংবাদিক এনামুলক কাসেমীর মৃত্যুতে বান্দরবানে শোকের ছায়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT