চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুঁই, তোকে একটু ছুঁই?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 06, নভেম্বর 2018
in বিনোদন
A A

“গল্পটা একান্নবর্তী পরিবারের। পুরান ঢাকার। পাশাপাশি দুটো পরিবারের দুটি ছেলে-মেয়ের গল্প। ছেলের নাম শাফায়েত আর মেয়ের নাম জুঁই। যারা একই সময়ে ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। শাফায়েত মায়ের শাসনে বড় হয়। মা-ই তার হর্তাকর্তা। এদিকে জুঁইকে একটু আদুরে করে বড় করে তুলেছে তার মা। স্বাধীনতা নিয়ে বড় হয়েছে। চাল চলন, বেশ ভূষায়ও সে স্বাধীন। বিপরীতমুখী এই দুই ছেলে-মেয়ের মধ্যে এক সময় প্রেমের সম্পর্ক তৈরি হয় যায়!

তাদের প্রেমের বিষয়ে দুই পরিবারের কেউ জানেন না। এদিকে মেয়ের বেশ ভূষার জন্য এমনিতেই তাকে পছন্দ করে না শাফায়েতের মা। লুকোচুরি করেই বহুদিন প্রেম করে শাফায়েত ও জুঁই। কিন্তু একদিন তাদের প্রেম প্রকাশ্য হয়ে পড়ে শাফায়েতের মায়ের কাছে। তেলে বেগুনে জ্বলে উঠেন তিনি। ছুটে যান মেয়ের বাড়িতে। ওমন পোশাক আশাক আর স্বাধীন ভাবে চলাফেরা করা জুঁইয়ের জন্য কাল হয়ে দাঁড়ায়। এগুলোর জন্য আচ্ছা করে তার পরিবারকে কথা শুনিয়ে আসেন শাফায়েতের মা। হুমকি দিয়ে আসেন, শাফায়েতকে পাওয়ার লোভ সংবরণ করতে!

যোগাযোগ বন্ধ হয়ে যায় শাফায়েত ও জুঁইয়ের। কিন্তু একদিন পালিয়ে বিয়ে করার প্ল্যান করেন জুঁই। সাঁয় দেয় না শাফায়েত। মাকে ভয় পান। কিন্তু এক সময় জুঁইয়ের কথায় যুক্তি খুঁজে পান শাফায়েত। প্রেমকে গুরুত্ব দিতে প্রস্তুত হয় তার মন। কিন্তু শেষ পর্যন্ত কি পালিয়ে বিয়ে করতে পারবে পুরান ঢাকার এই প্রেমিক-প্রেমিকা? তাদের কি একসঙ্গে ঘর করা হবে?”

-প্রেম নিয়ে এমনই এক ক্ল্যাইম্যাক্স নির্ভর গল্প লিখেছেন প্রখ্যাত গীতিকার ও নাট্যকার রাজীব আহমেদ। তার লেখা এমন গল্পেই তৈরি হয়েছে নাটক ‘জুঁই, তোকে একটু ছুঁই?’। যা নির্মাণ করেছেন ছোট পর্দার মেধাবী নির্মাতা রুবেল হাসান। জেএমআর এন্টারটেইনমেন্ট-এর পরিবেশনায় নাটকটির প্রযোজনায় আছেন রিপন মিয়া।

নাটকে শাফায়েত ও জুঁইয়ের চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার এই সময়ের ব্যস্ততম অভিনেতা আরফান নিশো ও মেহজাবিন চৌধুরী। নিশোর মায়ের চরিত্রে অভিনয় করছেন মনিরা মিঠু,মেহজাবিনের মায়ের চরিত্রে শিল্পী সরকার অপু এবং দাদির চরিত্রে আছেন দিলারা জামান। এছাড়া নাটকটিতে আরো অভিনয় করেছেন পিরজাদা ও শহীদুন্নবী ও খালেকুজ্জামান প্রমুখ।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, গল্পের প্রয়োজনেই আমরা লোকেশন বেছে নিয়েছি পুরান ঢাকায়। সেখানে শুটিং করা যদিও একটু ঝামেলার। তবুও নানাজনকে রিকুয়েস্ট করে অমুকের বাসার ছাদ, তমুকের বাসার ছাদ ব্যবহার করতে পেরেছি। তবে সব মিলিয়ে বেশ ভালো একটি প্রোডাকশন দাঁড়িয়েছে বলে বিশ্বাস করি।

ছোট পর্দায় এই সময়ের তারকা অভিনেতা নিশো ও মেহজাবিন। তাদের সাথে কাজ করার কথা তুলে ধরে নির্মাতা বলেন, নিশোর সাথে আগেও কাজ করেছি। তিনি অত্যন্ত হেল্পফুল। মেহজাবিনও তাই। তাদের যেমন দর্শক চাহিদা রয়েছে, তেমনি তাদের সাথে কাজ করলে অনেক প্রেসারও কমে যায়। কারণ একজন নির্মাতা কী চাইছেন সেটা অন্য দশ পাঁচজনের চেয়ে তারা দ্রুত বুঝে ফেলেন।

নির্মাতা জানান, ‘জুঁই, তোকে একটু ছুঁই?’ নাটকটি শিগগির একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

Tags: জুঁইনিশোমেহজাবিনরাজীব আহমেদ
Previous Post

সংলাপ ব্যর্থ হলে ৮ নভেম্বর রোডমার্চ: মির্জা ফখরুল

Next Post

৪২টি জন্মদিন কাটলো একসঙ্গে

Next Post

৪২টি জন্মদিন কাটলো একসঙ্গে

বেগম জিয়াকে ছাড়পত্র দিতে বলেছে মেডিকেল বোর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT