চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেট না বাড়ালে কাজই করবো না: নাসির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 28, অক্টোবর 2018
in বিনোদন
A A

কণ্ঠশিল্পী নাসিরের কথা মনে আছে? দুই যুগ আগের তুমুল ব্যস্ত শিল্পী ছিলেন তিনি। ‘একাকি আছি পড়ে’, ‘নদী’, ‘আমার বুকে যত দুঃখ আছে’,‘যখন তোমার কেউ ছিল না’, ‘রাজকুমারী’, ‘ওরে ও কিশোরী’ এমন বহু জনপ্রিয় গান তিনি গেয়েছেন। এক ডজনের মতো সিনেমাতেও গেয়েছেন। ২৭ টি একক অ্যালবাম ও ৬০টির বেশি মিশ্র অ্যালবাম বাজারে এসেছিল নাসিরের।

আগের মতো অ্যালবামের রীতি নেই বিধায় নাসির নিজেও ঝুঁকেছেন মিউজিক ভিডিওর দিকে। কয়েক বছরে তার গোটা দশেক মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। নতুন পাঁচটি মিউজিক ভিডিও প্রকাশের অপেক্ষায় আছে। সর্বশেষ ‘পোষা পাখি’ শিরোনামের গান ভিডিও এসেছে ফেব্রুয়ারিতে। তবে, নাসিরের মূল ব্যস্ততা স্টেজ শো ও টেলিভিশন লাইভ নিয়ে।

চ্যানেল আই অনলাইনের  সঙ্গে আলাপে শিল্পী নাসির বলেন, আমার গান দিয়ে কোটি কোটি টাকা কামিয়েছে একটি মিউজিক প্রোডাকশন হাউজ। কিন্তু একটা গানের মিউজিক ভিডিও করতে গিয়ে বাজেট পাঁচ লাখ খরচ করে না। তারা এক-দুই লাখ টাকার মধ্যে কাজ সারতে চায়। এজন্য আমার মনে জেদ এসেছে। বাজেট না বাড়ালে কাজ করবো না। ওই বাজেটে কাজ করলে কাজ ভালো হবে না।

তিনি বলেন, একটা ভালো মিউজিক ভিডিও করতে গেলে পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগে। সৈকত রেজা, সৈকত নাসির, তানিম রহমান অংশু, চন্দন রায় চৌধুরী-এর মতো নির্মাতা খুব ভা্লো মিউজিক ভিডিও বানান। এছাড়া ধ্রুব মিউজিকের সঙ্গে কাজ করতে চাই। কারণ তারা সময় ধরতে জানে। গান ও শিল্পীকে প্রমোট করার চেষ্টা করে। সারাজীবন তো এখান থেকে পয়সা আসবে। এখন মিউজিক ভিডিও ছাড়া কোনো গান হচ্ছে না। আগে অডিও ছাড়া হতো। একটা ছবি দিয়ে গান ছেড়ে দেয়া হতো। কিন্তু তখন যদি ভিডিও করে ছাড়া যেত আরো লাভ হতো। এখন ভিডিও ছাড়া গান হচ্ছে না। গান পুরোপুরি চলে গেছে ইউটিউবে।

নাসির আরো বলেন, আগের মতো গান জনপ্রিয়তা পাচ্ছে না। কারণ, আগের সেইসব গীতিকার, সুরকারদের প্রমোট করা হচ্ছে না। মিউজিক কোম্পানিগুলো ওইসব গীতিকার, সুরকারদের ডাকে না। স্বস্তা কথা আর বস্তা পচার গান দিয়ে রাতারাতি হিট করে পয়সা কামানোর প্রবণতা বেড়েছে। কিন্তু ভালো গান করতে গেলে ভালো গীতিকার, সুরকার ডাকতে হবে, তাহলে গান ভালো হবে।

তিনি বলেন, অর্থের লোভ কমাতে হবে। কাজ ভালো হলে পয়সা এমনিতেই আসবে। বাংলাদেশে খারাপ মিউজিক হয় না। আমাদের মিউশিয়ানরা অনেক স্ট্যান্ডার্ড। আন্তর্জাতিকভাবে সমান্তরাল ভাবে তারা কাজ জানেন। মানুষের রুচির যে পরিবর্তন এসেছে সেটাকে প্রাধান্য দিতে হবে।

গানের অ্যালবাম, মিউজিক ভিডিও ছাড়াও নাসির সিনেমার গান গেয়েছিলেন, সেটা এক দশক আগে কথা। তিনি বলেন, ‘প্রেমের তাজমহল’, ‘টাকার নাম বাবা’, ‘ধ্বংস’ ছাড়াও ১৫-২০ টির মতো সিনেমায় গেয়েছি। তা প্রায় ১০ বছর আগে। প্রথম কথা হলো সিনেমার গানের জন্য এখন কেউ ডাকে না। দ্বিতীয়ত, পারিশ্রমিক কম। একযুগ আগে এক গান গেয়ে অডিও অ্যালবামের জন্য ৩০-৩৫ হাজার টাকা পেতাম। কিন্তু সিনেমায় গাইলে ৩ হাজার টাকা দিত। এজন্য দিনে দিনে আগ্রহ কমে যায়।

Tags: চন্দন রায় চৌধুরীতানিম রহমান অংশুধ্বংসধ্রুব মিউজিকনাসিরপ্রেমের তাজমহলপ্লেব্যাকলিড বিনোদনসৈকত নাসিরসৈকত রেজা
Previous Post

হলের ‘টিকিট বিক্রি’ করে চমকে দিলেন জয়া

Next Post

দুই প্রধানমন্ত্রীকে নিয়ে কি করবে শ্রীলংকা?

Next Post

দুই প্রধানমন্ত্রীকে নিয়ে কি করবে শ্রীলংকা?

যারা দল পেলেন না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT