চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইয়ুব বাচ্চুর গানে মিনারের শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 27, অক্টোবর 2018
in বিনোদন
A A

কিংবদন্তি শিল্পী ও ব্যান্ড দল ‘এলআরবি’র প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুকে স্মরণ করে শনিবার সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হলো আড়ংয়ের চল্লিশ বছর পূর্তি অনুষ্ঠানের সমাপনী দিনের কনসার্ট। এদিন আইয়ুব বাচ্চুর গান নিজ কণ্ঠে গেয়ে তার প্রতি সম্মান জানিয়ে কনসার্ট শুরু করেন তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী মিনার।

তিন দিনব্যাপী আড়ংয়ের ৪০ বছর পূর্তি অনুষ্ঠঠানের সমাপনী দিন বিকাল থেকেই অনুষ্ঠানস্থলে ভিড় করতে থাকেন সাধারণ দর্শকরা। সময় বাড়ার সাথে সাথে রীতিমত কানায় কানায় পূর্ণ পুরো স্টেডিয়াম।

সন্ধ্যা সাড়ে ছ’টায় মঞ্চে আসেন উপস্থাপক আজরা মাহমুদ। কিছুটা বিষণ্ন কণ্ঠে জানান, আজ কনসার্টে গাইছে না তালিকাভুক্ত ব্যান্ড দল ‘নেমেসিস’। প্রসঙ্গক্রমে চলে আসে সদ্য প্রয়াত বাংলার তুমুল জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর কথা। কনসার্টের শুরুতেই তাই তাকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের জন্য নীরবতা নেমে আসে পুরো মাঠ জুড়ে।

উপস্থাপক এরপর মঞ্চে গাইতে ডাকেন মিনারকে। দল নিয়ে মঞ্চে উঠেন মিনার। তাকেও ছুঁয়ে যায় এবির মৃত্যু! তাকে উদ্দেশ্য করে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরুতেই মিনার গেয়ে উঠেন আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘হাসতে দেখো গাইতে দেখো’! তুমুল কড়তালিতে যেনো প্রকম্পিত হয় আর্মি স্টেডিয়াম!

এরপর মিনার গাইতে থাকেন তার জনপ্রিয় গানগুলো। এরমধ্যে দুজন একসাথে, আহা রে, ঝুম, তুমি চাইলে বৃষ্টিসহ আরো বেশকিছু গান পরিবেশনা করে স্টেডিয়াম মাতিয়ে রাখেন মিনার।

মঞ্চ থেকে মিনার বিদায় নেয়ার পর দর্শক মাতাতে মঞ্চে উঠে ‘জলের গান’। পুরোপুরি ফোক ঘরানার গান দিয়েই শুরু হয় জলের গান! তবে সবার আগ্রহ মূলত নগর বাউল জেমস!

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় আড়ং। গত ৪০ বছর ধরে বাংলাদেশের আবহমান ঐতিহ্যের সাথে আধুনিক ফ্যাশনের মেলবন্ধন ঘটিয়ে নিজেকে দেশের সবচেয়ে বড় ফ্যাশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে ব্র‌্যাকের এই অঙ্গ প্রতিষ্ঠানটি। বর্তমানে আড়ংয়ের সঙ্গে সরাসরি কাজ করছেন ৬৫ হাজারেরও বেশি কারু ও হস্তশিল্পী।

Tags: আইয়ুব বাচ্চুআড়ংএবিজলের গানমিনারলিড বিনোদন
Previous Post

আরিফুলের হতাশা কাটানোর মঞ্চ টেস্ট

Next Post

ধোনি ‘বাদ’ পড়ায় ক্ষিপ্ত সমর্থকরা

Next Post

ধোনি ‘বাদ’ পড়ায় ক্ষিপ্ত সমর্থকরা

আড়ং উৎসবে দর্শকদের উপচে পড়া ভিড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT