চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণাঞ্চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 অপরাহ্ন 27, অক্টোবর 2018
in বাংলাদেশ
A A

দেশের দক্ষিণাঞ্চলে তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার পটুয়াখালীতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পুনর্বাসন প্রকল্প ‘স্বপ্নের ঠিকানা’সহ ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: উন্নয়ন করতে গিয়ে কোন মানুষ যাতে কষ্ট না পায়, তাদের জীবনমান যাতে উন্নত হয় সেই ব্যবস্থা নিয়েছে সরকার। মানুষ এত সুন্দরভাবে থাকবে সেটাই স্বস্তির।

এসময় পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের যথাযথ ব্যবহার করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া আগামী নির্বাচনে নৌকার জন্য সবার কাছে ভোটও চান প্রধানমন্ত্রী।

এর আগে শনিবার সকালে পুরাতন বিমানবন্দরের ভিভিআইপি কমপ্লেক্স উদ্বোধন করে তেজগাঁও বিমানবন্দর রক্ষায় বিমান বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, চলমান একটা বিমানবন্দর ভেঙে আবাসিক এলাকা করার কোন কারণই নেই। বিমানবন্দরটির আশেপাশে কতটুকু এলাকায় উঁচু ভবন নির্মাণ করা যাবে না এর ম্যাপ তৈরি করতেও বিমান বাহিনীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর হাতে ক্ষতিগ্রস্থ এই বিমানবন্দরটি নিয়ে ব্যাক্তিগত স্মৃতিচারণ করার পর প্রধানমন্ত্রী বলেন, বিমান বাহিনীকে কলেবরে বাড়ানোর প্রয়োজনেও এই বন্দরটি অক্ষত রাখা প্রয়োজন। একাধিকবার তেজগাঁওয়ের এই বিমানবন্দর বন্ধ করে দেওয়ার পায়তারা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার হাত দিয়ে এই বন্দর কখনও বন্ধ হবে না।

বিমানবাহিনীর সাফল্য কামনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, আবার ক্ষমতায় এলে বিমানবাহিনীর কলেবর আরও বাড়ানো হবে।

Tags: পটুয়াখালীপারমাণবিক বিদ্যুৎকেন্দ্রপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজ
Previous Post

যৌন হেনস্তার অভিযোগ, গুগলে ৪৮ কর্মী ছাঁটাই

Next Post

মানিকগঞ্জে শুরু আরিফিন শুভ’র ‘সাপলুডু’

Next Post

মানিকগঞ্জে শুরু আরিফিন শুভ’র ‘সাপলুডু’

জ্যাক স্প্যারোকে বিদায় জানালেন জনি ডেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT