চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের গুলিতে যুবক নিহত, শিশু-নারী গুলিবিদ্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 27, মে 2016
in বাংলাদেশ
A A

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজার এলাকায় আসামী গ্রেফতার করাকে কেন্দ্র করে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নোমান নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ নারী আমিরন(৫৫) ও শিশু নিরবের(১২) অবস্থা গুরুতর।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর সাদাপোশাকের পুলিশ মিজানুর রহমান নামের এক যুবককে গ্রেফতারের পর তাকে বেদম মারধর করে। এ সময় স্থানীয়রা বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে গ্রেফতারকৃত মিজানকে পুলিশ জনতা বাজারের পার্শ্ববর্তী অস্থায়ী পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। সেখানে মিজানকে ছাড়িয়ে আনতে স্থানীয়রা পুলিশের উপর চড়াও হয়। এক পর্যায়ে পুলিশ-জনতা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে বেলাল জমাদারের ছেলে নোমান(১৮) ঘটনাস্থলেই নিহত হয়। 

পুলিশের গুলিতে আমিরন, নিরব গুলিবিদ্ধসহ অন্তত ২০জন আহত হয়েছে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর উত্তেজিত জনতা এলাকার রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। 

ভোলা এএসপি সদর সার্কেল মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, ভোলার রাজাপুর জনতা বাজার ক্যাম্পে দরজা জানালা ভেঙ্গে স্থানীয় লোকজন অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা চালায়। তখন পুলিশ গুলি ছুঁড়ে। একজন নিহত হওয়ার বিষয়ে তিনি শুনেছেন বলে জানান।

Tags: নিহতভোলা
Previous Post

ধনীদের কর ফাঁকির বিরুদ্ধে বিশ্ব নেতাদের শক্ত অবস্থান

Next Post

জি-সেভেন সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

Next Post

জি-সেভেন সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৩০ হাজার ফুট ওপরে শাহরুখ পুত্রের জন্মদিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT