চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষ গ্রহণ: সুপ্রিম কোর্টের তিন কর্মচারী সাময়িক বরখাস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 অপরাহ্ন 24, অক্টোবর 2018
in আদালত
A A

ঘুষ গ্রহণ, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সুপ্রিম কোর্টের তিন কর্মচারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া তিন কর্মচারী হলেন সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার কমিশনার মো. রবিউল করিম, মো. নিজাম উদ্দিন ও এম.এল.এস.এস জেসমিন আক্তার।

বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এফিডেভিট শাখার তিন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ গ্রহণসহ দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী তাৎক্ষণিকভাবে কমিশনার অব এফিডেভিট শাখা পরিদর্শনে যান। সেখানে কমিশনার অব এফিডেভিট মো. রবিউল করিমের কাছ থেকে ১৩ হাজার ৯৫ টাকা, নিজাম উদ্দিনের বাম পকেট থেকে খুচরা ২শ পাঁচ টাকা এবং ড্রয়ার থেকে অগোছালো ২ হাজার ৩৩৫ টাকা ও এম.এল.এস.এস জেসমিন আক্তারের পার্স হতে ১ হাজার ৭৫ টাকা উদ্ধার করা হয়। সেই অনুযায়ী তাৎক্ষণিকভাবে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

এফিডেভিট শাখার সিসিটিভি ক্যামেরায় ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে তাদের শনাক্ত করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা অবৈধ লেনদেন তথা ঘুষের মাধ্যমে এ টাকা পেয়েছে বলে স্বীকার করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তাদের এরূপ কর্মকাণ্ড অসদাচরণ ও অফিস শৃঙ্খলা পরিপন্থী, যা গুরুতর অপরাধের সামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। পরে প্রধান বিচারপতির অনুমোদন নিয়ে এই তিনজনকে সাময়িক বরখাস্তের আদেশ দেন রেজিস্ট্রার জেনারেল।

Tags: ঘুষ গ্রহণলিড নিউজসাময়িক বরখাস্তসুপ্রিমকোর্ট
Previous Post

তথ্য সচিবের সরকারি বাসভবনে ছাদকৃষি

Next Post

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের দুই অঙ্কে বাংলাদেশ

Next Post

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের দুই অঙ্কে বাংলাদেশ

মেহেরপুরে মাঠে সরব আওয়ামী লীগ, নীরব বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT