চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার ক্ষমতায় এলে তারেকের সাজা কার্যকর করা হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 24, অক্টোবর 2018
in বাংলাদেশ
A A

একাদশ জাতীয় নির্বাচনে আবারও ক্ষমতায় আসলে দুর্নীতি এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার দায়ে আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: তারেক অপরাধ করেছে, আদালতের রায়ে তার সাজা হয়েছে। তাকে অবশ্যই সাজা ভোগ করতে হবে। আগামীতে যদি আমরা আবারও ক্ষমতায় আসতে পারি তাহলে তারেককে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করবো।

এসময় তারেক রহমানকে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি।

বিগত চার দলীয় জোট সরকারের আমলে আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর চালানো অত্যাচার নিপীড়নের চিত্র সংসদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন: বারবার আমার ওপর আঘাত হানা হয়েছে। পদে পদে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

শেখ হাসিনা বলেন: ২১ আগস্ট গ্রেনেড হামলার মধ্যদিয়ে আওয়ামী লীগের নেতৃত্বকে চিরতরে শেষ করার চেষ্টা হয়েছিল। তারপর একজন দরিদ্র নিরীহ লোককে (জজ মিয়া) আসামী করে নাটক করা হয়েছিল। কিন্তু আজ জাতির সামনে সত্য বের হয়ে এসেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একুশে আগষ্ট গ্রেনেড হামলার বিচার করা গেছে সেটিই বড় বিষয়। জিয়াউর রহমান ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত ছিলো আর খালেদা জিয়া আর তারেক রহমান একুশে আগষ্ট গ্রেনেড হামলায় জড়িত ছিলো।

আরেক প্রশ্নের উত্তরে রাজনীতিতে যারা জোট করছেন তাদেরকে স্বাগত জানান। তবে ওই জোটে যারা রয়েছেন তাদের কেউ কেউ মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারছে না উল্লেখ করে, তারা আরো সংযত হবেন বলেও প্রত্যাশা রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, তিনি আশা করেন, এ সমস্যার দ্রুত সমাধান হবে এবং তারা মিয়ানমারে ফিরে যাবেন। রোহিঙ্গারা যেন কোনো ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে জড়াতে না পারে সে দিকে সরকার সতর্ক রয়েছে।

Tags: তারেক রহমানপ্রধানমন্ত্রীলিড নিউজশেখ হাসিনাসংসদ অধিবেশন
Previous Post

জিম্বাবুয়ের লাগাম টানার চেষ্টা

Next Post

মাত্র ৩০ মিনিটেই নিভলো সিলভার টাওয়ারের আগুন

Next Post

মাত্র ৩০ মিনিটেই নিভলো সিলভার টাওয়ারের আগুন

জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় অনিবার্য: ড. কামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT