ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট বিজয়ের পর থেকেই আলোচনা কেন্দ্রে ছিল মেহেদি হাসান মিরাজ। সেই ধারাবাহিকতা বিপিএলেও বজায় রাখলেন তিনি।
খুলনা টাইটান্সের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে মিতব্যয়ী বোলিং করেছেন মিরাজ। তিন ওভার বোলিং করে মাত্র ১৫ রান দিয়ে দখল করে একটি উইকেট।
খুলনার ব্যাটসম্যানরা যখন বুঝেশুনে ব্যাট চালাচ্ছিল তখনই রাজশাহীর দলনায়ক আক্রমণে আনেন মিরাজকে। বোলিংয়ে এসেই সফল হন মিরাজ। নিকোলাস পুরানকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠান।
মিরাজের ব্যাটিং যোগ্যতা নিয়ে সিনিয়র ক্রিকেটারাও কথা বলেছেন। তারা জানিয়েছেন বোলিংয়ের পাশাপাশি অসাধারণ ব্যাট চালাতে পারে মিরাজ।
এবাবের বিপিএলে ক্রিকেটপ্রেমীদেরও প্রত্যাশা যেন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নিজের জাত চেনাতে পারেন মিরাজ।









