চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভা ছোট হবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:31 অপরাহ্ন 22, অক্টোবর 2018
in রাজনীতি
A A

নির্বাচনকালীন সরকারের আকার নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা বেশ কিছুদিন থেকেই। দশম জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় এবারও সকলের ধারণা ছিল মন্ত্রিসভার আকার ছোট করে আনা হবে। এর আগে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রেখেছিলেন এমন ইঙ্গিত। তবে এ বিষয়ে অবস্থান বদলে এবার তিনি বলছেন: নির্বাচনকালীন সময়েও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মন্ত্রিসভা ছোট করার চিন্তা সরকারের নেই। তবে, বিরোধী দল যদি দাবি করে সেটা হতে পারে। পুরো বিষয়টিই নির্ভর করছে বিরোধী দলের অবস্থানের ওপর।

এ বিষয়ে তিনি সরকারে সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলের উপস্থিতির যৌক্তিকতা তুলে ধরেন। যেহেতু মন্ত্রিসভায় সকল জনপ্রতিনিধির প্রতিনিধিত্বকারী দলের অংশগ্রহণ রয়েছে, তাই একজনকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে উন্নয়নকে ব্যাহত করার প্রযোজনীয়তা নিয়ে প্রশ্ন রখেন তিনি।

চার দিনের সৌদি আরব সফর শেষে দেশে ফিরে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।

নির্বাচনকালীন সরকার ইস্যুতে তিনি বলেন: ২০১৪ সালে আমরা চেয়েছিলাম সব দল এক হয়ে একটি নির্বাচনকালীন সরকার গঠন করতে। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকেও আমরা আহবান জানিয়েছিলাম, কারণ তারা নির্বাচনে আসতে রাজি ছিল না। তারা যদি নির্বাচনকালীন সরকারে আসতো যেকোনো মিনিস্ট্রি দিতে আমি রাজি ছিলাম। তখন তারা আসেনি। অন্য বিরোধী দলে যারা তাদেরকে নিয়েই আমি মন্ত্রিসভা তখন গঠন করি। সেই মন্ত্রিসভাটি ছোট আকারে ছিলো।

‘‘কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। আপনারা দেখেছেন পার্লামেন্টে যারা প্রতিনিধিত্ব করছে, যে দলগুলো আছে; তাদের সবাইকে নিয়েই একটি মন্ত্রিসভা গঠন করেছি। তাহলে তো মন্ত্রিসভা ওই ভাবেই আছে। সবাইকে নিয়েই চলছে, আগে এটা ছিল না। আগে শুধু আওয়ামী লীগের যারা জনপ্রতিনিধি তারা সকলেই মন্ত্রিসভায় থাকতেন। এখন তেমনটা না।’’

নির্বাচনকালীন সরকার ইস্যুতে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে তিনি আলাপ করেছেন বলেন উপস্থিত সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন: আমি এ বিষয়ে বিরোধী দলের নেতার সঙ্গেও কথা বলেছি। আপনারা যেভাবে চান আমরা সেভাবেই করতে পারব। আমাদের এতগুলো প্রজেক্ট রানিং রয়েছে, আমি যদি কারো হাতে কয়েকটি মন্ত্রণালয় দিয়ে দেই; জানি না সে কাজটা ঠিকঠাক করতে পারবে কিনা?

প্রধানমন্ত্রী বলেন: আগামী দুই তিন মাসের মধ্যে অনেকগুলি কাজ আমাদের করতে হবে। আমি জানি না এখান থেকে কাউকে সরালে সেই কাজগুলো ব্যাহত হবে কিনা। সেই সমস্যাটাও রয়ে গেছে। কারণ আমি কাজগুলো দ্রুত শেষ করতে চাই। সবাই সবার মন্ত্রণালয়ের প্রজেক্টগুলো করছে, আপনারা দেখেছেন আমরা কিভাবে পরিশ্রম করছি।

এই ইস্যুতে বিভিন্ন দেশ (অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত) থেকে তথ্য সংগ্রহ, সরকার প্রধানদের সঙ্গে কথা বলে তাদের নির্বাচনকালীন সময়ে মন্ত্রিসভার আকার সম্পর্কে ধারণা নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন: তাদের দেশে আমাদের মতোই নির্বাচনী পদ্ধতি প্রচলিত। তারা নির্বাচনকালীন সময়ে মন্ত্রীসভা ছোট করে না।

নির্বাচনকালীন সরকার নিয়ে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সঙ্গেও কথা হয়েছে বলে এসময় তিনি জানান।

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংলাপের সম্ভবনা
নির্বাচনকে সামনে রেখে নবগঠিত ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যদি সরকারকে আলোচনার জন্য কোন চিঠি দেওয়া হয়, সরকারের অবস্থান কী হবে? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন: সংলাপের জন্য ঐক্যফ্রন্টের কাছ থেকে এখন পর্যন্ত আমরা কোনো চিঠি পাইনি। চিঠি পেলে সেটা দেখা যাবে।

ঐক্যফ্রন্টের নেতৃত্বে থাকা ড. কামাল হোসেনের সমালোচনা করে বঙ্গবন্ধু কন্যা বলেন: যারা একুশে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আমাকে হত্যার চেষ্টা করেছিল ড. কামাল হোসেন গং তাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। এখানে আমার কিছু বলার নেই। বাংলাদেশের মানুষই বিচার করবে। বাংলাদেশের মানুষ যদি তাদের চায়, চাইবে….। আমার কোন আপত্তি নেই।

নেতৃত্বে নিজেকে প্রমাণ করেছেন দাবি করে প্রধানমন্ত্রী বলেন: যেটা প্রমাণ করার দরকার ছিল, আমি করে দেখিয়েছি।আমি উন্নয়ন করতে চাই। এটুকু আমি দাবী করতে পারি দিনবদলের স্লোগান নিয়ে এসে, বদল আমরা করেছি। বাকি যতোটুকু আছে, আর একবার ক্ষমতায় আসলে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যেতে পারব। এ বিশ্বাস আমার আছে। অন্তত মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ করে উঠবে এটুকু করতে পারব এ বিশ্বাস আমার আছে।

নির্বাচন বানচালে কোন ধরনের অরাজকতা হলে তার সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দেন তিনি। বলেন: ষড়যন্ত্র হলে বাংলাদেশের মানুষই রুখে দাঁড়াবে। জনগণ যদি রুখে দাঁড়ায়, কেউ কিছু করতে পারবে না। আমি জনগণের শক্তিকে বিশ্বাস করি।

যেকোন অরাজকতা, ষড়যন্ত্রের সমুচিত জবাব দেওয়ার সামর্থ্য তার দল আওয়ামী লীগ এবং সরকারের রয়েছে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন তিনি।

Tags: নির্বাচনকালীন সরকারপ্রধানমন্ত্রীলিড নিউজশেখ হাসিনাসংলাপ
Previous Post

‘অবাক হবো না মেয়েরা যদি সেমিফাইনালে যায়’

Next Post

বিশ্বকাপের চ্যালেঞ্জগুলো জানালেন সালমা

Next Post
সালমা খাতুন

বিশ্বকাপের চ্যালেঞ্জগুলো জানালেন সালমা

তোফায়েল আহমেদ

কোনো দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় না: তোফায়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT