চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরুলকে বদলে দিয়েছে এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:33 পূর্বাহ্ন 22, অক্টোবর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
অধিনায়ক মাশরাফীর অভিনন্দন ম্যাচসেরা ইমরুলকে

অধিনায়ক মাশরাফীর অভিনন্দন ম্যাচসেরা ইমরুলকে

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৪ রানের ইনিংস খেলা ইমরুল কায়েস নিজের সেরার তালিকায় সবচেয়ে এগিয়ে রাখলেন গত এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা ৭২ রানের অপরাজিত ইনিংসটিকেই। অবাক করার মতো ব্যাপার হলেও এমন উপলব্ধির পেছনে আছে ইমরুলের ব্যাখ্যাও।

‘এটা আমার ক্যারিয়ারের ভালো একটা ইনিংস হিসেবে রাখব। তবে আফগানিস্তানেরটা অনেক স্পেশাল ছিল আমার কাছে। এশিয়া কাপে হঠাৎ করে গিয়ে খেলেছি, চ্যালেঞ্জ ছিল এবং ভালো খেলেছিলাম। ওটাকে আমি সবচেয়ে এগিয়ে রাখব। কিন্তু এই ইনিংসটা অনেক ভালো খেলেছি। দরকার ছিল, টার্নিং পয়েন্ট ছিল। নিজে ভালো খেললে দল উপকৃত হয়। আজকের ইনিংসটার জন্য হয়তো বাংলাদেশ টিম জিততে পেরেছে।’

ব্যাটসম্যান ইমরুলের বদলে যাওয়ার পেছনেও নাকি এশিয়া কাপের ওই ইনিংসটি ভূমিকা রেখেছে। যেখান থেকে অনুপ্রেরণা নিয়েই ওপেনিংয়ে নেমে খেলেছেন ১৪০ বলে ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস।

‘আফগানিস্তানের সঙ্গে ম্যাচটায় ক্যারিয়ারে অনেককিছু শিখেছি। আমি কী করতে পারি, আর কী পারি না। ওই ইনিংস থেকে অনেককিছু শিখেছি। আজকে যখন ব্যাটিং করছিলাম, ওই ইনিংসটার কথা স্মরণ করছিলাম। কঠিন পরিস্থিতিতে (এশিয়া কাপ) যদি ভালোকিছু করতে পারি, নিঃসন্দেহে আমি ভালোকিছু করতে পারবো।’

ওপেনার হিসেবেই জাতীয় দলে আসেন ইমরুল কায়েস। টিম কম্বিনেশনের কারণে এ বাঁহাতি ব্যাটসম্যানকে তিনে ব্যাট করতে হয়েছে বহুবার। সেটি নিয়ে অনুযোগ থাকলেও মেনে নিয়েছেন দলের সিদ্ধান্ত।

গত এশিয়া কাপে ব্যাট করতে হয়েছে ৬ নম্বরেও। সেখানেই করেছেন ম্যাচজয়ী এক ফিফটি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে হারানো জায়গা ফিরে পেয়ে ইমরুল মনে করিয়ে দিলেন তিনি নিখাদ ওপেনারই।

সামনের সময়েও ওপেনিংয়ে সুযোগ চান কিনা- এমন প্রশ্নে ইমরুল বল রাখলেন টিম ম্যানেজমেন্টের কোর্টেই, ‘সবকিছু নির্ভর করে টিম ম্যানেজমেন্টের উপরে। ম্যানেজমেন্ট যদি মনে করে, কোনো পরিস্থিতিতে আমার চেয়ে অন্য কাউকে সুযোগ দেবে, এটা তাদের ব্যাপার। আমার এটা নিয়ে অত চিন্তা নেই।’

Tags: ইমরুল কায়েসবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টস
Previous Post

সেঞ্চুরি সন্তানকেই উৎসর্গ করেছেন ইমরুল

Next Post

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

Next Post

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

মোহাম্মদপুর-সড়ক দুর্ঘটনা-শিশুর মৃত্যু

পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT