চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ শ্রদ্ধায় ভক্তদের কান্না আর ফুলেল শুভেচ্ছা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:21 অপরাহ্ন 19, অক্টোবর 2018
in বাংলাদেশ, বিনোদন
A A

গিটারের জাদুকর ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর শেষ শ্রদ্ধায় হাজার মানুষের ঢল নেমেছে। লম্বা লাইন ও সারিবদ্ধভাবে আইয়ুব বাচ্চুর ভক্ত, অনুরাগীরা তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। কেউ এই গায়কের জন্য কাঁদছেন। কেউবা তাকে হারানোর বেদনায় শোকে পাথর। কিংবদন্তি এই গায়কের নিথর দেহ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছে।

সব শ্রেণী পেশার মানুষ আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাতে এসেছেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে। সম্মিলিত সংস্কৃতি জোটের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় আইয়ুব বাচ্চু মরদেহ আনা হয় শহীদ মিনারে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংস্কৃতিক কর্মীরা এসময় উপস্থিত জনতাকে শৃঙ্খলায় আনতে হিমশিম খান। সঙ্গীত জগত থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মী, এমনকি সঙ্গীত পিপাসু সাধারণ মানুষের ঢল নামে শহীদ মিনারে।

শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছেন কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, প্রিন্স মাহমুদ শাফিন আহমেদসহ সংগীত ভুবনের অনেক তারকা। এ ছাড়া রয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তফা ও শমী কায়সার।

এছাড়াও শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, যুবলীগ মহানগর উত্তর, দক্ষিণ নতা-কর্মী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওসার ও জাসাস নেতৃবৃন্দসহ।

দুপুর সাড়ে ১২টার পর আইয়ুব বাচ্চুর মরদেহ শহীদ মিনার থেকে জাতীয় ঈদগাহ ময়দানে প্রথম নামাজে জানাজা শেষ নিয়ে যাওয়া হবে চ্যানেল আই কার্যালয়ে।

গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে ব্যক্তিগত সহকারী ও গাড়ি চালক রুবেল দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে যাওয়ার আগেই তিনি চলে যান।

দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন আইয়ুব বাচ্চু। হৃদরোগের কারণে গত কয়েক বছর বারবারই হাসপাতালে এসেছেন চিকিৎসার জন্য। ২০০৯ সালে তাঁর হার্টে রিং পরানো হয়। দুই সপ্তাহ আগে শেষ তিনি স্কয়ার হাসপাতালে এসেছিলেন।

ছবি- সাকিব উল ইসলাম

Tags: আইয়ুব বাচ্চুলিড বিনোদন
Previous Post

নারী আসনে সরাসরি ভোট হলে ইতিহাস গড়তো একাদশ জাতীয় নির্বাচন

Next Post

তদন্ত কমিটির রিপোর্টের পরই ঘ ইউনিটের ফল প্রকাশ: ঢাবি প্রশাসন

Next Post

তদন্ত কমিটির রিপোর্টের পরই ঘ ইউনিটের ফল প্রকাশ: ঢাবি প্রশাসন

অস্ট্রেলিয়ান ফুটবল কিংবদন্তির পরলোকগমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT