আর্জেন্টিনা দলের জার্সি গায়ে দীর্ঘদিন পর মাঠে নেমে আহত হয়েছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। ফলে জাতীয় দলের হয়ে মেসির কোপা আমেরিকা খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
কোপা আমেরিকার আগে প্রীতি ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ধাক্কায় মাটিতে পড়ে যাওয়ার সময় তার পিঠে আরেক খেলোয়াড়ের হাঁটুর আঘাত লাগে।
ওই ঘটনার ভিডিওতে দেখা গেছে, ট্রেইনাররা মাঠে পড়ে থাকা মেসির পিঠের নিচের দিকে শুশ্রূষা করছেন। বেশ কয়েক মিনিট পরিচর্যা পর যন্ত্রণাকাতর মুখে ধীরে ধীরে মাঠ ছাড়ছেন পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার। পরে তাকে পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়।
আর্জেন্টিনা ফু্টবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ‘মেসি পিঠের নিচের দিকে পাঁজরে ব্যথা পেয়েছেন।’
যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শতবর্ষী আসরে আগামী ৬ জুন বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পানামা ও বলিভিয়া।
ভিডিওতে দেখুন মেসির ইনজুরি:









