চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেবী’ দেখে ভূয়সী প্রশংসা করলেন সেন্সর বোর্ডের সদস্যরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 16, অক্টোবর 2018
in বিনোদন
A A

‘দেবী’ ছবি দেখে ভূয়সী প্রশংসা করলেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা। সেন্সর বোর্ডের দুই সদস্য চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ এবং চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার অনম বিশ্বাস পরিচালিত এই ছবিটি দেখে রীতিমত মুগ্ধ।

১৯ অক্টোবর দেবীর মুক্তি উপলক্ষে গতকাল (সোমবার) আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দুজনেই আলাদাভাবে ‘দেবী’ দেখে নিজেদের অভিজ্ঞতা জানিয়েছেন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আবদুল আজিজসহ ‘দেবী’ ছবির পুরো টিম।

সেন্সর সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘দেবী’ খুব ভালো ছবি হয়েছে। এটা পারিবারিক ছবি। অনেক নতুনত্ব আছে। সেন্সরে পুরো ছবি দেখে আমি ব্যক্তিগতভাবে পুরোপুরি মুগ্ধ। ছবিটি নির্মিত হয়েছে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের বিখ্যাত মিসির আলি সিরিজের প্রথম উপন্যাস দেবী থেকে। যদিও আমি উপন্যাসটি পড়িনি। তারপরেও ছবি দেখে আমি তৃপ্ত।

‘নিকট অতীতে দেবীর চেয়ে দেশের কোনো সিনেমা এতো ভালো লাগেনি। আমার মধুমুতি হলে দেবী প্রদর্শিত হবে। দেবী প্রযোজনার জন্য জয়া আহসানকে ধন্যবাদ। তার বিসর্জন ছবি সেন্সর হয়েছে। দেবীর পর বিসর্জন মুক্তি পাবে। আমার বিশ্বাস দেবী সাফল্য পাবে, দর্শক গ্রহণ করবেন।’

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাসের অনুপ্রেরণায় ‘দেবী’ ছবি নির্মিত হয়েছে। ২০১৬ সালে ‘দেবী’ সরকারি অনুদান পেয়েছিল। পরের বছর ১৮ মার্চ ছবির কাজ শেষ হয়। সরকারি অনুদানের পাশাপাশি জয়া আহসানের প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’ ‘দেবী’-তে অর্থ লগ্নি করে। এই ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র প্রযোজনায় এলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। চলতি মাসের ৩ তারিখ ‘দেবী’ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায়।

‘দেবী’ দেখে সেন্সর বোর্ডের আরেক সদস্য চিত্রপরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘দেবী’ দেখে আমি প্রথমেই ফোন করেছিলাম চঞ্চল চৌধুরীকে। বলেছিলাম, আমি তোমার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছি। তোমার তুলনা নেই চঞ্চল। শুধু আমি না, সেন্সর বোর্ডে ছবি দেখে আমরা আলোচনা করছিলাম একজন মানুষ (চঞ্চল চৌধুরী) যে তার অভিনয় দিয়ে নিজেকে কীভাবে ভাঙেন! কিভাবে চঞ্চল জনপ্রিয়তার তুঙ্গে থাকতে পারেন! সে একজন আমাদের চঞ্চল চৌধুরী। সত্যি তার জন্য গর্ব হয়।

তিনি আরও বলেন, ‘দেবী’র নির্মাণ শৈলি, উপস্থাপনা এবং অভিনয় এই তিনটি জিনিসই চমৎকার হয়েছে। দর্শকদের বোরিং হওয়ার সুযোগ দেবে না। টান টান উত্তেজনাই ধরে রাখবে। পরিবারের সবাইকে নিয়ে দেখার মত ছবি ‘দেবী’। আমি ‘দেবী’ সিনেমার প্রযোজক হিসেবে জয়ার সাফল্য কামনা করছি।

‘দেবী’ ছবিতে মিসির আলীর চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আয়নাবাজি ছবির চিত্রনাট্য করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অনম বিশ্বাস এবারই প্রথমবার সিনেমা নির্মাণ করলেন। এ ছবির চিত্রনাট্য ও সংলাপ তারই। চঞ্চল চৌধুরী, জয়া আহসান ছাড়াও ‘দেবী’তে অভিনয় করেছেন শবনম ফারিয়া, ইরেশ জাকের, অনিমেষ আইচ প্রমুখ।

‘দেবী’তে থাকছে চারটি গান। মনপুরা, স্বপ্নজালসহ একাধিক ছবির সফল চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু ‘দেবী’র চিত্রগ্রহণের কাজ করেছেন।

‘দেবী’ পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। জানা গেছে, ঢাকাসহ সারাদেশে ২৫-৩০ সিনেমা হলে ১৯ অক্টোবর মুক্তি পাবে দেবী। এরপর নভেম্বর মাসে অস্ট্রেলিয়া, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ‘দেবী’।

Tags: অনম বিশ্বাসচঞ্চল চৌধুরীজয়া আহসানদেবীলিড বিনোদনহুমায়ূন আহমেদ
Previous Post

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় ২৯ অক্টোবর

Next Post

তুরানের বিরুদ্ধে ১২ বছর জেলের আবেদন

Next Post

তুরানের বিরুদ্ধে ১২ বছর জেলের আবেদন

জেএমবি আস্তানার ভেতর থেকে আসছে গুলির শব্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT