চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেরুজালেমকে স্বীকৃতি দিতে চায় অস্ট্রেলিয়াও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:49 অপরাহ্ন 16, অক্টোবর 2018
in আন্তর্জাতিক
A A
জেরুজালেম-ইসরায়েল-ফিলিস্তিন-অস্ট্রেলিয়া-রাজধানী

যুক্তরাষ্ট্রের পথ ধরে এবার অস্ট্রেলিয়াও জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার কথা ভাবছে। এজন্য তেল আবিব থেকে দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার কথাও বিবেচনায় রয়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে অস্ট্রেলিয়ার নীতিমালায় যুক্তরাষ্ট্রের মতোই বড় ধরনের পরিবর্তন আনতে হবে। যুক্তরাষ্ট্র যেভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছিল, একইভাবে সমালোচনার ঝড় উঠবে অস্ট্রেলিয়াকে নিয়েও।

গত ৭ ডিসেম্বর নিজ দেশসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে সমালোচনার মুখেও তেল আবিবের বদলে জেরুজালেম শহরকে একপক্ষীয়ভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও নিন্দার পর ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদ বিশাল ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে।

সাধারণ পরিষদে জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি দিয়ে ট্রাম্পের ঘোষণা বাতিল করার প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৮টি রাষ্ট্র, ভোটদান থেকে বিরত থাকে ৩৫টি রাষ্ট্র, আর বিপক্ষে ভোট দেয় মাত্র ৯টি রাষ্ট্র। গুয়াতেমালা ছিল ওই ৯টি রাষ্ট্রের একটি। আর অস্ট্রেলিয়া ভোটদানে বিরত ছিল।

যুক্তরাষ্ট্রের পর গুয়াতেমালাই প্রথম সিদ্ধান্ত নেয় তাদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার। এবার একই কথা বলল অস্ট্রেলিয়া; তবে সিদ্ধান্ত নয়, এখনো বিবেচনার কথাই জানিয়েছে দেশটি।

স্কট মরিসন বলেন, অস্ট্রেলিয়া এখনো ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে ‘দুই-দেশ নীতি’র পক্ষে।

একদিকে দুই-দেশ নীতির পক্ষে থেকে অন্যদিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেয়ার কথা বলাটাকে আসন্ন জরুরি একটি উপনির্বাচনের আগে মরিসনের একটি ‘ধূর্ত পরিকল্পনা’ বলে অভিযোগ করেছেন তার রাজনৈতিক বিরোধীপক্ষ।

জেরুজালেমের অধিকার বিশ্বের সবচেয়ে বিরোধপূর্ণ ইস্যুর একটি।

ইসরায়েল সমগ্র জেরুজালেমকে নিজেদের অধিকারভুক্ত বলে দাবি করে। কিন্তু জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় তাদের এ দাবি স্বীকার করে না।

জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেম, যেখানে আল-আকসা মসজিদসহ বৃহত্তম হারাম শরিফ অবস্থিত। ইসরায়েল ১৯৬৭ সালের পর থেকে তা অবৈধভাবে দখল করে রেখেছে।

জেরুজালেমকে নিজেদের ‘শাশ্বত ও অখণ্ড’ রাজধানী বলে বিবেচনা করে ইসরায়েল। আর ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম দাবি করে।

Tags: ইসরায়েলইসরায়েল-ফিলিস্তিনজেরুজালেমসেমি লিড
Previous Post

কর্মসূচি নির্ধারণে রবের বাসায় জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা

Next Post

নির্বাচন কমিশন তো আর নিরাপত্তা পরিষদ না

Next Post

নির্বাচন কমিশন তো আর নিরাপত্তা পরিষদ না

শুভ মহাশিবরাত্রি উপলক্ষে প্যান্ডেল ও প্রতিমা সাজানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যখন পুজোর সময় থাকত খিদের সঙ্গে লড়াই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT