চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টকশোতে মিথ্যা তথ্যের বিভ্রান্তি

সুলতান মির্জা by সুলতান মির্জা
9:40 অপরাহ্ন 15, অক্টোবর 2018
in মতামত
A A

জাফরুল্লাহ চৌধুরী সেদিন অসুস্থ অবস্থায় টেলিভিশন টকশোতে গিয়েছিলেন। এবং অনিচ্ছাকৃতভাবে সেনাপ্রধানকে নিয়ে ভুল এবং অসত্য বলেছেন।

বিষয়টা এমন নয় যে, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী এই প্রথম কোনো অসত্য তথ্য উপস্থাপন করেছেন। উনি এর আগেও বেশ কিছু ভুল কথা ও কাজ করেছেন। যা গণতান্ত্রিক অধিকারের পর্যায়ে পড়ে না।

আওয়ামী লীগ বা সরকারের বিরোধিতা করে সমালোচনা করার অধিকার তার আছে। যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তাই বলে এমন নয় যে, জাফরুল্লাহ সাহেব যুদ্ধাপরাধীদের আইনজীবী ও ব্রোকার ডঃ কামাল হোসেনের মেয়ের জামাই ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের ট্রাইব্যুনাল অবমাননার পক্ষে দাঁড়িয়ে বিবৃতি দিবেন।

আবার নিজেই ট্রাইব্যুনাল অবমাননা করে নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করবেন। কিংবা টেলিভিশন টকশোতে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী কানাডায় পালিয়ে থাকা ফাঁসির দণ্ডপ্রাপ্ত নুর চৌধুরিকে ক্ষমা করে দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য দেবেন।

এইসব বক্তব্য বা কর্মকে মোটেও গণতান্ত্রিক অধিকার বলে না। কার্যত এইগুলো হলো রাষ্ট্রবিরোধী অপরাধ। কেননা বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরি ফাঁসির রায় সরকার দেয়নি। দিয়েছেন আদালত। যেহেতু সর্বোচ্চ আদালতের রায় চূড়ান্ত হয়েছে নুর চৌধুরির ফাঁসি সেহেতু বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরিকেকে মাফ করে দেওয়ার জাফরুল্লার আবেদন বা অনুরোধ থাকলে সেটা বলার স্থান টকশো নয়। তিনি আদালতে গিয়ে আবেদন করতে পারতেন।

তাছাড়া যুদ্ধাপরাধীদের বিচারে সফল এবং বিশ্বে প্রশংসিত যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনাল অবমাননাকারীর পক্ষে দাঁড়িয়ে বিবৃতি দেওয়াও জাফরুল্লাহর কোনো গণতান্ত্রিক বা বাক স্বাধীন অধিকার হতে পারে না।

অতএব ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের আগের দিন বেসরকারি টিভি টক শোতে জাফরুল্লাহ চৌধুরী বর্তমান সেনা প্রধানকে জড়িয়ে যেই বক্তব্য দিয়েছেন তা অনিচ্ছাকৃত ভুল নয়। পূর্বের সকল ধারাবাহিকতার ইচ্ছাকৃত অসত্য তথ্য প্রদান।

এখন গণস্বাস্থ্য কেন্দ্রের এই ট্রাস্টি জাফরুল্লাহ কে যদি রাষ্ট্রের বয়োজ্যোষ্ঠ নাগরিক হিসেবে এবং একজন বুদ্ধিজীবী, সুশীল, সুনাগরিক হিসেবে ধরে নেই, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিচার করতে হবে। আর যদি জাফরুল্লাহ ভুল স্বীকার করেন।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Tags: ডাক্তার জাফরুল্লা চৌধুরীমতামত
Previous Post

কথাবার্তায় চঞ্চল চৌধুরীর চমক

Next Post

ম্যানইউ কিনছেন সৌদি যুবরাজ?

Next Post

ম্যানইউ কিনছেন সৌদি যুবরাজ?

দলবদলে জাঁকজমকের ঐতিহ্য যেন শুধুই অতীত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT