চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্প্রচার আইনে কী আছে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 15, অক্টোবর 2018
in বাংলাদেশ
A A

অনলাইন, টেলিভিশনসহ সকল গণমাধ্যমকে একই নিয়মের মধ্যে রাখতে সম্প্রচার কমিশন গঠনের বিধান রেখে সম্প্রচার আইন ২০১৮’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কী থাকছে এই সম্প্রচার আইনে?

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সেই আইন বিষয়েই বিস্তারিত বলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সম্প্রচার আইন প্রসঙ্গে তিনি বলেন, আইনটির খসড়ায় অনলাইন গণমাধ্যমের সংজ্ঞা দেওয়া হয়েছে, কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে, সেই কমিশনের সংজ্ঞা দেওয়া হয়েছে। ক্যাবল টেলিভিশন চ্যানেল ও ক্যাবল টেলিভিশন নেটওয়ার্কের সংজ্ঞা দেওয়া হয়েছে। শুধু সম্প্রচার বলতে কি বোঝায় সেটাও বিস্তারিত বলা হয়েছে।

সম্প্রচার মিডিয়ায় অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি বা ভুল তথ্য প্রচারের মত ২৪ অপরাধের শাস্তির বিধান রেখে তৈরি করা হয়েছে ‘সম্প্রচার আইন, ২০১৮’।

খসড়া অনুমোদিত সম্প্রচার আইনে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠনের কথা বলা হয়েছে। সেই কমিটি গঠন করা হবে একটি সার্চ কমিটির মাধ্যমে। সেই সার্চ কমিটি হবে ৫ সদস্য বিশিষ্ট। তাদের যোগ্যতাও আইনে বলে দেয়া হয়েছে। এই সার্চ কমিটি যা সুপারিশ করবে তা রাষ্ট্রপতির কাছে পেশ করবেন। রাষ্ট্রপতি তাদের মধ্যে থেকে একজন চেয়ারম্যানসহ কমিশন নির্বাচন করে দিবেন একজন নারী কমিশনারসহ।

সম্প্রচার আইনে সার্চ কমিটির যোগ্যতাও ব্যাখ্যা দেওয়া হয়েছে হয়েছে।  সেখানে ৮টি বিষয় বলা হয়েছে, যেগুলো থাকলে সার্চ কমিটির সদস্য হওয়া যাবে না।

সার্চ কমিটির মাধ্যমে গঠিত সেই কমিশন সম্প্রচার যন্ত্রপাতির লাইসেন্স দেবে। অনলাইন গণমাধ্যমের নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কমিশনের একক কর্তৃত্ব থাকবে।

খসড়া আইনে সম্প্রচার কমিশন গঠনের পাশাপাশি কমিশনারদের নিয়োগ, যোগ্যতা-অযোগ্যতা, মেয়াদ, পদত্যাগ, অপসারণ, পদপর্যাদা, পারিশ্রমিক ছাড়াও বিভিন্ন বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে বলে জানান তিনি।

এ আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ কোটি টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে খসড়ায়।

Tags: কমিশনলিড নিউজসম্প্রচার আইনসার্চ কমিটি
Previous Post

ইমামের চোটে ফখরের সাদা পোশাকে সুযোগ

Next Post

গোলমুখে মেসি-রোনালদোর ‘পিয়াটেক’ চ্যালেঞ্জ

Next Post

গোলমুখে মেসি-রোনালদোর ‘পিয়াটেক’ চ্যালেঞ্জ

দুর্গাপূজা

সব অাশঙ্কা দূরে রেখেই সার্বজনীন উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT