চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উপহার’ সিনেমা হলের দায়িত্ব নিতে চায় জাজ মাল্টিমিডিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 11, অক্টোবর 2018
in বিনোদন
A A

রাজশাহী শহরের বন্ধ হতে বসা সিনেমা হল ‘উপহার’ সিনেমা লিঃ এর দায়িত্ব নিতে চায় দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। জাজ কর্ণধার আবদুল আজিজ এ কথা জানিয়েছেন।

রাজশাহী শহরে উৎসব, স্মৃতি, বর্নালী ও উপহার এই চারটি সিনেমা হল ছিল। ‘উপহার’ বাদে বাকি তিনটি সিনেমা হল বছর পাঁচেক আগেই বন্ধ হয়ে গেছে। শহরের নিউ মার্কেট এলাকায় বর্তমানে চালু থাকা একটি মাত্র সিনেমা হল ‘উপহার’ সিনেমা লিঃ, তাও আগামীকাল শুক্রবার (১২ অক্টোবর) থেকে বন্ধ করে দেয়া হবে।

দীর্ঘদিন ধরে হল ব্যবসার লোকসান গোনার কারণে ‘উপহার’ সিনেমা হলের মালিক সাজিদ হোসেন চৌধুরী এমন সিদ্ধান্ত নিয়েছেন।

আগ্রহের কথা জানিয়ে চ্যানেল আই অনলাইনকে জাজ কর্ণধার আবদুল আজিজ বলেন, সারাদেশে জাজের ২১টি সিনেমা হল আছে। নতুন করে আমি ‘উপহার’ সিনেমা হলের দায়িত্ব নিতে চাই। উপহার সিনেমা হল নতুন করে ডেকোরেশন করে চালাতে পারলে সেখানে ছবি চলবে। ওই হলে আমার একাধিক ছবি ভালো ব্যবসা করেছে।

আবদুল আজিজ আরও বলেন, উপহার সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। ওই হলে অনেক বছর আগে থেকে জাজের মেশিনে ছবি চলে। এখন যদি পুরোপুরি জাজের কাছে সিনেমা হল বিক্রি করতে চায়, তাও নিতে চাই। কারণ শহরে আর কোনো হল নেই। যেগুলো ছিল সব বন্ধ হয়ে গেছে। আমি চাই না, সেখানকার মানুষ ছবি দেখা থেকে বঞ্চিত হোক।

আজ শেষ দিনে উপহারে চলছে ‘নাকাব’

আজ বৃহস্পতিবার দুপুরে ‘উপহার’ সিনেমা হলের ম্যানেজার তপন দাস চ্যানেল আই অনলাইনকে বলেন, জাজের আজিজ ভাইয়ের সঙ্গে উপহার সিনেমা হলের এমডি স্যারে সুসম্পর্ক রয়েছে। চাইলে তারা এ বিষয়ে আলাপ করতে পারেন। এমডি স্যারও চাচ্ছেন যৌথভাবে হলটি টিকিয়ে রাখতে।

তিনি বলেন, হলটি নতুন করে সংস্কার করে চালাতে পারলে দর্শক আসবে। সপ্তাহ দুয়েক আগে সরকারী তরফ করে লোক এসে সবকিছু দেখে গেছেন। রাজশাহী শহরের ঐতিহ্যবাহী এই হলটি যাতে বন্ধ না সেটিই সবাই চাইছেন। মালিকপক্ষ থেকে নতুন একটি প্রকল্প নিয়েছেন। ভাঙা চোরা, নতুন করে গড়তে দু-বছর সময় তো লাগবেই।

‘উপহার’ সিনেমা হলের ম্যানেজার আরও বলেন, আগামীকাল (শুক্রবার) থেকে উপহার সিনেমা হল বন্ধ হয়ে যাবে। আজ শেষ দিনের মতো সেখানে চলছে শাকিব খানের ‘নাকাব’ সিনেমা।

‘উপহার’ সিনেমা হল বন্ধ ঘোষণায় প্রতিবাদ

রাজশানীর ‘উপহার’ সিনেমা হল বন্ধ করার ঘোষণার পর হলটি বাঁচানোর জন্য ৮ অক্টোবর বিকালে কর্মসূচি পালিত হয়। সেখানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যোগ দেন। পরদিন এ ব্যাপারে রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে স্মারকলিপি প্রদান করা হবে।

রাজশাহীর পাঁচটি চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, অধ্যাপক রুহুল আমিন প্রামাণিকসহ অনেকে।

Tags: আবদুল আজিজজাজ মাল্টিমিডিয়ালিড বিনোদনসিনেমা হল
Previous Post

সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের ৫ শতাংশ কোটা বহালের দাবি

Next Post

তিতলি মোকাবেলায় উপকূলীয় ১৯ জেলায় সব প্রস্ততি সম্পন্ন: মায়া

Next Post
ঘূর্ণিঝড় তিতলি

তিতলি মোকাবেলায় উপকূলীয় ১৯ জেলায় সব প্রস্ততি সম্পন্ন: মায়া

প্রশ্নপত্র

ভুয়া প্রশ্নপত্র ও ফেসবুকে ফেক আইডি দিয়ে প্রতারণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT