চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একুশে আগস্টের রায় ঘিরে নাশকতা হলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 09, অক্টোবর 2018
in অপরাধ
A A
গ্রেনেড হামলা

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কোন হুমকি নেই জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন: রায় নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই, এটা মহামান্য আদালতের একটি স্বাভাবিক কার্যক্রম। এরপরও কেউ নৈরাজ্য করলে তা কঠোরভাবে নিয়ন্ত্রন করতে প্রস্তুত আছে পুলিশ।

মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত ‘ডিএমপি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, আগামীকাল ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। এ রায়কে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কোন হুমকি নেই এবং নিরাপত্তা বিঘ্ন হওয়ার কোন সুযোগ নেই। এটা মহামান্য আদালতের একটা স্বাভাবিক কার্যক্রমের অংশ।

নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন: রায়কে ঘিরে নিরাপত্তার কোন শঙ্কা নেই। নগরবাসীর জান-মালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।

রায় উপলক্ষে পুলিশ সতর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন: আমাদের নজরদারি রয়েছে। এ রায়কে কেন্দ্র করে কোন স্বার্থান্বেষী মহল সহিংসতার চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে, কোন ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না।

ডিএমপি কমিশনার আরো বলেন: আমরা কোন পলিটিকস করি না, কিন্তু জনগণের জান-মাল রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। কেউ দেশের স্বাভাবিক নিরাপত্তা কেউ বিঘ্ন করার চেষ্টা করলে তাদেরকে কঠোরভাবে দমন করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

২০১৩-১৪ সালের জ্বালাও-পোড়াও, নৈরাজ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন: সেসময়ে যে সহিংসতা চালানো হয়েছিল সেই দিন শেষ। ২০১৩-১৪ সালের পুনরাবৃত্তির চেষ্টা করলে কঠোরহাতে দমন করা হবে।

‘২০১৬ সালে বিদেশীদের হত্যা করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমাদের পুলিশ সদস্যরা দেশের গণতন্ত্র বাধাগ্রস্থ হতে দেননি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জঙ্গিবিরোধী অনেকগুলো সফল অভিযান পরিচালনা করে আমরা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছি।’

অনুষ্ঠানে ডিএমপি শিক্ষাবৃত্তির সনদ ও নগদ অর্থ ডিএমপি সদস্যদের হাতে তুলে দেন এবং এ বৃত্তি অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।

Tags: গ্রেনেড হামলাডিএমপিমামলারায়লিড নিউজ
Previous Post

তার কণ্ঠে আছে জাদু

Next Post

‘এল ক্ল্যাসিকো’তেই লোপেতেগি’র ভাগ্য নির্ধারণ?

Next Post

‘এল ক্ল্যাসিকো’তেই লোপেতেগি’র ভাগ্য নির্ধারণ?

বিয়ে নিয়ে কী ভাবছেন জাহানারা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT