চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়দের পর ভারতের যুবারাও এশিয়ার চ্যাম্পিয়ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 07, অক্টোবর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

কয়েকদিন আগেই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের জাতীয় দল। বড়দের পর এবার এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারতীয় যুবারাও। রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৪ রানে হারিয়েছে কোহলি-রোহিতদের উত্তরসূরিরা।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মোট সাতবারের আয়োজনে ছয়বারই চ্যাম্পিয়ন হল ভারত। ২০১৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসরে শিরোপা জেতে আফগানিস্তান।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৩০৪ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। জবাবে ১১.২ ওভার বাকি থাকতে ১৬০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

তিনশ’র বেশি রান করলেও সেঞ্চুরি পাননি কোনো ভারতীয় ব্যাটসম্যান। তবে তাদের প্রথমসারির পাঁচ ব্যাটসম্যানের চারজনই হাফসেঞ্চুরি করেন। যশসভী জয়সওয়াল ও অঞ্জু রাওয়াত মিলে ওপেনিং জুটিতে এনে দেন ১২১ রান। জয়সওয়াল ৮৫ ও রাওয়াত করেন ৫৭ রান।

ব্যাটে নামা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যিনি হাফসেঞ্চুরি পাননি সেই দেবদত্ত পাদিকাল আউট হন ৩১ রানে। পরে সিমরান সিংয়ের ৩৭ বলে ৬৫ ও আয়ুস বাদোনির ২৮ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংসে তিনশ পেরিয়ে যায় ভারত।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। লঙ্কান কোনো ব্যাটসম্যানই ফিফটি তুলতে পারেননি। সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার নিশান ফার্নান্ডো। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান মিডলঅর্ডার ব্যাটসম্যান নবোদ পারনাভিথনের। তাদের সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটাই স্পর্শ করতে ব্যর্থ।

ভারতের হয়ে একাই ৬ উইকেট নিয়ে নায়ক হার্শ ত্যাগী। ১০ ওভারে ৩৮ রানে ৬টি উইকেট নেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।

Tags: ভারতীয় ক্রিকেট দললিড স্পোর্টস
Previous Post

২৭ জানুয়ারির আগে নির্বাচন করতে পারে কমিশন: কাদের

Next Post

মিয়ানমারের দু:সাহস

Next Post
সেন্টমার্টিন

মিয়ানমারের দু:সাহস

কানাডার ভিসা অফিস ঢাকায় ফিরিয়ে আনার অনুরোধ এফবিসিসিআই’র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT