চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবছর ২ শতাংশ হারে দারিদ্র্য কমানোর পরিকল্পনা: মুহিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 03, অক্টোবর 2018
in অর্থনীতি
A A

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে যে পরিমাণ দরিদ্র জনগোষ্ঠী আছে তা কমানোর জন্য বিশেষ পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা অনুযায়ী প্রতিবছর ১ দশমিক ৬ থেকে ১ দশমিক ৮ শতাংশ হারে দারিদ্র্য কমবে। তবে এর হার ২ শতাংশও হতে পারে।

বুধবার রাজধনীর নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ‘বাংলদেশের অর্থনৈতিক উন্নয়ন: অর্জন ও সম্ভাবনা’ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১০ বছর ধরে সহায়ক ও সঠিক নীতিগত সিদ্ধান্ত ও পরিকল্পনার নেয়ার ফলে সব খাতের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশের সেবা ও উৎপাদনশীল খাতকে বহুমুখীকরণের পরিকল্পনা করা হচ্ছে। এতে প্রতি বছর নতুন কর্মসংস্থান তৈরি হবে। এছাড়া বর্তমানে কৃষিতে প্রবৃদ্ধি ৪ শতাংশ। এই ধারা অব্যাহত থাকলে দারিদ্র্য কমে যাবে। তবে মূল বিষয় হলো সরকারের বিশেষ পরিকল্পনা অনুযায়ী প্রতিবছর প্রায় ২ শতাংশ হারে দারিদ্র কমানোর লক্ষ্য রয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, প্রতিবছর বাংলাদেশে ২০ লাখ কর্মসংস্থানের প্রয়োজন হয়। এর মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণভাবে ৫ লাখ কর্মসংস্থান তৈরি করতে সক্ষম। আমাদের দেশ থেকে ধারাবাহিকভাবে ৫ লাখ জনশক্তি বিদেশে রপ্তানি করা হয়। কিন্তু গত বছর রপ্তানি হয়েছে প্রায় ১০ লাখ। সুতরাং গত বছর ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বাকি ৫ লাখ লোকের কর্মসংস্থান এর ব্যবস্থা করার জন্য চিন্তা করছে সরকার। আশা করা যায় খুব তাড়াতাড়ি সমাধান আসবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, এখন বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের হার ৭ শতাংশের উপরে। নিম্ন উন্নয়নশীল দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি আমরা। আশা করা যায়, খুব তাড়াতাড়ি আমরা উন্নত দেশের কাতারে দাঁড়াতে পারবো।

তিনি বলেন, বর্তমানে রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ বেড়ে গেছে। তবে উৎপাদন খাতে গতি আসলে উৎপাদন বাড়বে। সেই সঙ্গে রপ্তানির পরিমাণও বাড়বে। তখন আমদানি-রপ্তানির মধ্যে সামাঞ্জ্যস্যতা চলে আসবে।

নবীনদের মাঝে অর্থনৈতিক উন্নয়নের চেতনা জাগ্রত করতে এই অনুষ্ঠানের আয়োজন করে নটরডেম বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. মো. আজিজুর রহমান এবং সভাপতিত্ব করেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক মুখপত্র ‘ডে স্টার’ এর মোড়ক উম্মোচন করা হয়।

Tags: আমদানিউৎপাদনকর্মসংস্থানদারিদ্ররপ্তানিসেমি লিড
Previous Post

‘আমি চাই না বাবা-মা রাস্তায় থাকুক’

Next Post

তুষারের জোড়া সেঞ্চুরি, রনি ২২৮*, আফিফের ৭ উইকেট

Next Post
রনি ও মজিদ

তুষারের জোড়া সেঞ্চুরি, রনি ২২৮*, আফিফের ৭ উইকেট

‘৩-৩-০-৩’ স্পেল নিয়ে যা বললেন আনাম আমিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT