চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোজ গিয়ারের বিষয়ে সিদ্ধান্ত দেবে বোয়িং কোম্পানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 03, অক্টোবর 2018
in বাংলাদেশ
A A

ইউএস বাংলা এয়ারলাইন্সের ৭৩৭-৮০০ এয়ারক্রাফটের নোজ গিয়ারের বিষয়ে সিদ্ধান্ত দেবে বোয়িংটি প্রস্তুতকারী সংস্থা। এ বিষয়ে এয়ারলাইন্স কিংবা সিভিল এভিয়েশন কোনো সিদ্ধান্ত দেবে না বলে জানিয়েছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ।

বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

গত ২৬ সেপ্টেম্বর ইউএস বাংলার বিএস-১৪১ ফ্লাইটটির নোজ গিয়ারে ক্রুটি থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরী অবতরণ করে। এই জরুরী অবতরণ প্রসঙ্গেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইমরান আসিফ বলেন, নোজ গিয়ার কেন বের হচ্ছিল সেটা তদন্তাধীন, এ বিষয়ে আমেরিকার মাল্টিন্যাশনাল কর্পোেরশনের দ্য বোয়িং কোম্পানি ব্যাখা দিবে, কারণ তারা এ এয়ারক্রাফটির প্রস্তুতকারী সংস্থা। তাদের ব্যাখ্যাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমরা কিংবা সিভিল এভিয়েশন এ বিষয়ে কোন ব্যাখ্যা দেব না।

নোজ গিয়ার ক্রুটির তদন্তের ফলাফল কবে নাগাদ আসতে পারে জানতে চাইলে ইউএস বাংলার প্রধান নির্বাহী বলেন: তদন্ত প্রক্রিয়াধীন, এখনই এ বিষয়ে সঠিক সময় বলা যাচ্ছে না, কারণ তদন্তে সিভিল এভিয়েশন ছাড়াও আমেরিকার বিমান দুর্ঘটনা সংক্রান্ত তদন্ত সংস্থা জাতীয় পরিবহন নিরাপত্তা সংস্থা (এনটিএসবি) তদন্ত করছে।

নোজ গিয়ার ক্রুটি একটি যান্ত্রিক সমস্যা উল্লেখ করে ইমরান আসিফ বলেন: এটা খুব কম সময়ই মনুষ্যসৃষ্ট হয়েছে সব সময় এটা যান্ত্রিক ক্রুটি। লান্ডিং গিয়ারের লুব্রিগেশন ছাড়া অন্য ফাংশন কোন কিছুই কোন এয়ারলাইন্স করে না। বিশ্বের ওভার হোলিং শপে এ নোজ গিয়ারের কাজ করাতে হয়। সাধারণত ১৭ হাজার ঘন্টা অতিক্রম করলে ওভারহোল করতে হয়। ওই সময় আমরা এই নোজ গিয়ারের ইউনিট পাঠিয়ে দেই। পরে তারা আবার ক্রুটিগুলো ঠিকঠাক করে আমাদের কাছে পাঠিয়ে দেয়।

এটা লোকালি মনিটর করার কোন কিছুই অপারেটরের কাছে থাকে না শুধুমাত্র লুব্রিকেশন ছাড়া। ঘটনার দিন এয়ারক্রাফটের নোজ গিয়ারের সর্বমোট সাইকেল ছিল ১৮ হাজার আর খরচ হয়েছিল মাত্র সাত হাজার।

দেশ আরো এয়ারলাইন্স রয়েছে তারপরও কেন ইউএস বাংলাতেই দুর্ঘটনা ঘটছে জানতে চাইলে তিনি বলেন: আসলে কাঠমাণ্ডুতে মর্মান্তিক দুর্ঘটনার পর আমরা লাইম লাইটে এসে পড়ি, এ ইনসিডেন্টটি এত আলোচিত হতো না যদি কাঠমাণ্ডুর দুর্ঘটনা না ঘটত।

নোজ গিয়ার ক্রুটিতে ইউএস বাংলার কোন ক্রুটি ছিল কিনা জানতে চাইলে ইমরান বলেন: এই ঘটনার পর রুটিন এক তদন্তে গত দুদিন ধরে সিভিল এভিয়েশনের ১৫ জন কর্মকর্তা অডিট করেছে, আমাদের অপারেশন্স, গ্রাউন্ড সার্ভিস সহ সমস্ত কিছু নিয়ে তারা কাজ করেছে। সিভিল এভিয়েশন কোনো প্রকার ক্রুটি খুঁজে পায়নি বলে আমাদের জানিয়েছে।

বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটটি আবার কবে থেকে রুট অনুযায়ী যাতায়ত শুরু করবে জানতে চাইলে এয়ারলাইন্সের প্রধান নির্বাহী জানান, যেহেতু এটা স্ট্রাকচ্যারাল কাজ, এটার একটা প্রক্রিয়া রয়েছে, বোয়িংয়ের টিম এসেছে, তারা একটা অ্যাসেসমেন্ট করে গেছে, রিপায়ারের কাজ শুরু হবে, সময় টা বেশি লাগবে। টিমটা আমেরিকায় যাওয়া আসা করবে। এছাড়াও হায়দ্রাবাদে সি চেক (ওভার হোলিং) করাতে হবে, রিপায়ার ও সি চেক করানোর পর খুব শীঘ্রই আমরা সার্ভিসে ব্যাক করব।

ইউএস বাংলার বিএস-১৪১ ফ্লাইটটির পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন জাকারিয়া সবুজ বলেন, ‘এয়ারক্রাফটটি ল্যান্ড করার পেছনে শুধুমাত্র আমার অবদান নেই, আমার কো পাইলট সাঈদ বিন রউফ, কেবিন ক্রু, সিভিল এভিয়েশন, বিমানবন্দর, এয়ারফোর্স সবার অবদান ছিল, আসলে এটা একটি টিম ওয়ার্ক ছিল। তাছাড়া সৃষ্টিকর্তার মেহেরবানিতো ছিলই।’

ইউএস বাংলার পাইলটের কর্মঘণ্টা নিয়ে ক্যাপ্টেন জাকারিয়া সবুজ বলেন: ‘ইউএস বাংলা এয়ারলাইন্সের আমরা যারা পাইলট তাদের কর্মঘণ্টা কখনও ৮-১০ ঘণ্টার বেশি হয় না। বরং যারা ডমেস্টিক ফ্লাইট পরিচালনা করে তাদের তো ৮ ঘণ্টাও হয় না।

Tags: ইউএস বাংলাইউএস-বাংলা এয়ারলাইন্সসেমি লিড
Previous Post

লতাকে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Next Post

সোহেলের ‘ভুল’ করতে চান না রানা

Next Post
আশরাফুল ইসলাম রানা

সোহেলের ‘ভুল’ করতে চান না রানা

শহিদুল আলম-মামলার তদন্ত

শহিদুল আলমের জামিন আবেদনের শুনানি আবার আগামীকাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT