চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরশাদই কি বাংলাদেশে সবচেয়ে প্রবীণ রোহিঙ্গা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:50 পূর্বাহ্ন 01, অক্টোবর 2018
in বাংলাদেশ
A A
এরশাদ-সবচেয়ে প্রবীণ রোহিঙ্গা

‘আমার বয়স ১০৪ বছর, ১০৮ নয়,’ জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সদস্যরা যখন তার সাথে তার বাঁশের ঘরে দেখা করতে যান তখন খুব সাবলীলভাবে বলেন তিনি। তার কার্ডে বয়সের ঘরে লেখা ১০৮ বছর। কিন্তু তার দাবি এটি ভুল। তার বয়স এর থেকে ৪ বছর কম।

সম্ভবত এরশাদ নামের এই মানুষটি কুতুপালং-বালুখালি ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি।

বর্মি সেনাবাহিনীর নির্যাতনের মুখে সপরিবারে তিনি মংডু থেকে বাংলাদেশে পালিয়ে এসেছেন। তিনি বলেন, ‘তারা আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমাদের সব শেষ হয়ে গেছে।’

ইউএনএইচসিআর তার অফিশিয়াল ফেসবুক পেজে এরশাদের ছবিসহ তার কথাগুলো প্রকাশ করেছে। স্ট্যাটাসটিতে আরও বলা হয়েছে:

কুরআনের আয়াত লেখা একটি খাতা হাতে নিয়ে বসে তিনি বলতে থাকেন, ‘তারা আমাদের বলত: তোমরা এখানকার না, তোমরা ওই পাড়ের। এখন আমাদের কাছে কিছুই নেই, তারা আমাদের গবাদি পশুগুলোও খেয়ে ফেলেছে।’

‘বাড়িতে আমার সব শেষ হয়ে গেছে, আমার বিশাল বিশাল গাছ ছিল যেখানে আম ধরত, তারা সেগুলোকেও পুড়ে ফেলেছে।’

এরশাদ বেশ বৈচিত্র্যময় জীবন কাটিয়েছেন। মিয়ানমার যখন বার্মা ছিল, সেই ব্রিটিশ শাসনামলে তার জন্ম। তিনি খুব উচ্ছলতার সঙ্গে সময়টা মনে করতে থাকেন, ‘ব্রিটিশ শাসনামলেই আমরা ভাল ছিলাম।’ বার্মার স্বাধীনতা অর্জনের সময়কাল তার এখনো মনে আছে।

খুব অল্প বয়সেই এরশাদ ভারতে যান, সেখানে তিনি হিন্দি ও আরবি শেখেন। তিনি সৌদি আরবেও গিয়েছেন, সেখানে কয়েক বছর শিক্ষকতা করেন তিনি। দেশে ফিরে এরশাদ আবারও আরবির শিক্ষকতা শুরু করেন, পরে তিনি চলে যান রাজধানী রাঙ্গুন শহরে (বর্তমান ইয়াঙ্গুন)।

শিক্ষকতার পাশাপাশি এরশাদ প্রচারমাধ্যমেও কাজ করেন, তিনি রোহিঙ্গা ভাষায় প্রচারিত একটি জাতীয় রেডিওতে নিয়মিত কুরআন পাঠ করতেন। সেই রেডিও স্টেশনটিও কয়েক বছর পর বন্ধ হয়ে যায়।

এরশাদ মনে করেন, এই বার্ধক্যের মাঝেও তিনি শরণার্থী শিবিরে মানিয়ে নিতে পেরেছেন। ‘আমি এখানে আমার পরিবারের সাথে বাস করছি, আমরা ভাল আছি। এখানে আমরা সব মুসলিম একসঙ্গে বসবাস করছি, আমাদের কোনো সমস্যা নেই,’ তিনি আরো বলেন, ‘আমি শুধু শান্তি চাই।’

স্ট্যাটাসে ইউএনএইচসিআর সদস্যরা বলেন: যখন কথা বলছিলাম, প্রতিবেশি ও আত্মীয়রা আমাদের চারপাশে একত্রিত হতে থাকে – কেউ কেউ কাছ থেকে দেখার জন্য পর্দার আড়াল থেকে উঁকি দিতে থাকে। তারা বাড়িতে ফিরতে চান কিনা, এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘দেখা যাক, ভবিষ্যতে কী ঘটে।’

‘এখানে আশেপাশের মানুষ আমাকে খুব ভালবাসে, সমীহ করে। আমি যদি চলে যেতে চাই, তারা আমাকে যেতে দেয় না। তারা চায় আমি যেন এখানে থাকি,’ বলতে বলতে তার চোখ ছলছল করতে থাকে। ‘আমরা তবেই ফিরবো যদি তারা আমাদের নাগরিক হিসেবে কার্ড দেয়।’

তিনি বলেন, ‘তারা যদি এটি আমাদের আজকে দেয়, আমরা আগামীকালই ফিরে যাব।’

Tags: ইউএনএইচসিআরমিয়ানমাররোহিঙ্গা
Previous Post

ঢাকা ও নড়াইলের মানহানির মামলায় খালেদার জামিন বহাল

Next Post

ড. কামালের দেশে ফেরার অপেক্ষা জাতীয় ঐক্য প্রক্রিয়ার

Next Post

ড. কামালের দেশে ফেরার অপেক্ষা জাতীয় ঐক্য প্রক্রিয়ার

আইসিসিতে ভারত-পাকিস্তানের ‘শেষ যুদ্ধ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT