চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগ্নবক্ষা হয়ে আলোচনায় সেরেনা উইলিয়ামস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
সেরেনা উইলিয়ামস

টেনিস সুপারস্টার সেরেনা উইলিয়ামস চেষ্টা করছিলেন স্তনক্যান্সার নিয়ে সবাইকে সচেতন করতে। সেজন্য আই টাচ মাইসেলফ শিরোনামের একটি গানে অংশ নিতে নগ্নবক্ষা হয়েছেন তিনি। আর তাতেই সবার আলোচনার কেন্দ্রে এই তারকা খেলোয়াড়।

ইন্সটাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, ব্রেস্ট ক্যান্সার নেটওয়ার্ক অস্ট্রেলিয়ার সহযোগিতায় অস্ট্রেলিয়ান ব্র্যান্ড ডিভিনাইলেন ১৯৯১ সালের হিট গানে অংশ নেন সেরেনা। সেখানেই তাকে নগ্নবক্ষা অবস্থায় দেখা যায়।

ইন্সটাগ্রাম পোস্টে সেরেনা লিখেছেন, স্তন ক্যান্সার সচেতনতার মাসে আমি ডিভিনাইলের বিশ্বব্যাপি খ্যাত আই টাচ মাইসেলফের নতুন একটি ভার্সন রেকর্ড করছি। আমি মেয়েদের প্রতিদিন নিজেকে পরীক্ষা করার বিষয়টি মনে করিয়ে দিতে চাই। এটা সত্যি যে এর কারণে আমি আমার কমফোর্ট জোনের বাইরে এসেছি, তবুও আমি এমন করতে চেয়েছি কারণ রোগটা সব রঙের মানুষকেই আক্রান্ত করে, সারাবিশ্বের। প্রাথমিকভাবে সনাক্তকরণই পারে অনেক অনেক জীবন রক্ষা করতে।

অক্টোবরকে স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালন করা হয়।

ডিভিনাইলের অস্ট্রেলিয়ান ভোকালিস্ট ক্রিসি অ্যাম্ফলেট এই গানটির সহলেখক ছিলেন, যিনি পাঁচ বছর আগে ৫৩ বছর বয়সে স্তন ক্যান্সারে প্রাণ হারান।

২৩ বার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন বলেন, এই মিউজিক ভিডিও আই টাচ মাইসেলফ প্রজেক্টের একটি অংশ। যেটা ক্রিসি অ্যাম্ফলেটকে সম্মান জানানোর জন্য করা হয়েছিলো। স্তন ক্যান্সারে প্রাণ হারান তিনি। তিনি আমাদের এই বিখ্যাত গানটি দিয়েছেন যেন মেয়েরা তাদের স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় সেটা মনে করিয়ে দেয়ার জন্য।

রোববার ভিডিওটি পোস্ট করার পরে প্রথম ১০ ঘণ্টায় দেখা হয় ১.৩ মিলিয়ন বার। ভক্তরা এমন সাহসিকতা দেখানোর জন্য প্রশংসা করেন সেরেনার।

ইউএস ওপেন ফাইনালে নাওমি ওসাকার কাছে ভয়াবহভাবে হারার তিন সপ্তাহেরও কম সময় পরে এই ভিডিও পোস্ট করলেন সেরেনা। সেখানে সেরেনা একটি র‌্যাকেটও ভেঙে ফেলেন এবং এক আম্পায়ারের বিরুদ্ধে যৌনতার অভিযোগ তোলেন।

চারদিন আগে নিজের ৩৭ তম জন্মদিন পালন করেছেন এই তারকা। গতবছর এক কন্যা সন্তানের মা হয়েছেন তিনি।

Tags: সেরেনা উইলিয়ামস
Previous Post

সাভার থানা বাসস্ট্যান্ড থেকে জাহাঙ্গীরনগর পর্যন্ত তীব্র যানজট

Next Post

লিটনের ১০৭ ধাপ উন্নতি, সাকিবকে টপকে সেরা রশিদ

Next Post

লিটনের ১০৭ ধাপ উন্নতি, সাকিবকে টপকে সেরা রশিদ

বিএনপির সমাবেশ ঘিরে পুলিশের বাড়তি নিরাপত্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT