চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০১৮’ পেলেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

সংগীতে দেশের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। যার ১৩তম আসর হয়ে গেল গত ২১ সেপ্টেম্বর। সন্ধ্যায়। বৈচিত্র্য আনতে এবারের ভেন্যু ছিল হবিগঞ্জ জেলার ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’। ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০১৮’-এর আয়োজনটি এবার নিবেদন করে সেভেন আপ।

২১ সেপ্টেম্বর দিনভর পুরো রিসোর্ট ভরে যায় দেশের নবীন-প্রবীন শিল্পীদের পদচারণায়। একে একে দেখা মেলে আজাদ রহমান, রেজওয়ানা চৌধুরী বন্যা, লীনু বিল্লাহ, ফেরদৌস আরা, ফরিদা পারভীন, খুরশিদ আলম, কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, কনা, কোনাল, এলিটা, মেহরিন, ইমরান, আলিফ, রমাসহ আরও অনেকের সঙ্গে।

দিনের আলো ফুরে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যায় হরেক রকম বাতির ঝলকানির মধ্যে সুরের কারিগরেরা হাজির হয়েছিলেন একে একে। বিশাল আয়তনের পুরো রিসোর্টটি যেন দোলছিলো সুরের সাম্পানে! সন্ধ্যায় নির্ধারিত সময়ে মঞ্চে ওঠেন অভিনয়শিল্পী আফসানা মিমি। তার সঞ্চালনায় শুরু হয় মূল অনুষ্ঠান।

এদিকে পুরস্কার প্রদান অনুষ্ঠানের শুরুতেই ছিল আজীবন সম্মাননা পর্ব। এটি তুলে দেওয়া হয় গুণী শিল্পী সুবীর নন্দীর হাতে।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে গান করেন মেহরিন, কণা, রমা, এলিটা, কোনাল, আলিফ, ইমরান প্রমুখ। গান ছাড়াও মঞ্চে পারফর্ম করেন ইমরান-কোনাল। ওই গানে আরো পারফর্ম করেন আজাদ ও মিম মানতাশা। নৃত্য পরিচালনায় দায়িত্বে ছিল ঈগলস ড্যান্স কোম্পানি। পুরষ্কার বিতরণ ও নান্দনিক উপস্থাপনায় ছিলেন ফারজানা ব্রাউনিয়া।

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। এছাড়া আরো ছিলেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খুরশীদ ইরফান চৌধুরী, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশীদ মজুমদার, সংগীতজ্ঞ আজাদ রহমান ও সংগীতশিল্পী মো. খুরশীদ আলম।

অনুষ্ঠানে মঞ্চে উঠে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, অক্টোবরের ১ তারিখে কুড়ি বছরে পা দেবে চ্যানেল আই। এই দীর্ঘ সময়ে গর্ব করে বলার মতো চ্যানেল আইয়ের অনেক কিছুই আছে। এই সবকিছুই দর্শকদের নিয়ে।

পুরো আয়োজনটি নিয়ে তিনি বলেন, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড একটিমাত্র অনুষ্ঠান যেটা একযুগ পার হয়েছে। লম্বা এই সময়ে শিল্পীদের যেখানে ডেকেছি তারা সেখানেই হাজির হয়েছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। চ্যানেল আই বিশ্বাস করে গান দিয়ে জীবন গড়া সম্ভব। আমাদের মুক্তিযুদ্ধেও গান বিশেষ ভূমিকা রেখেছে। সেজন্য চ্যানেল আই সবসময় গানকে প্রাধান্য দিয়েছে।

অনুষ্ঠানে ট্রাস্টকম বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খুরশীদ ইরফান চৌধুরী বলেন, চ্যানেল আই মিউজিকের সঙ্গে সেভেন আপের পার্টনার শিপের এটা তৃতীয় বছর। চ্যানেল আই রবীন্দ্রনাথের কথা বলে, নজরুলের কথা বলে, লালনের কথা বলেন, শাহ আবদুল করিমের কথা বলেন, চ্যানেল আই কৃষির কথা বলে, চ্যানেল আই প্রকৃতির কথা বলে। চ্যানেল আই কি বলে না! এজন্য চ্যানেল আই সেরা চ্যানেল। সেভেন আপ সবসময় চ্যানেল আইয়ের সঙ্গে থাকবে।

চ্যানেল আই সংগীত পুরস্কারের আয়োজনের পরিকল্পক ইজাজ খান স্বপনের। ‘১৩ তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০১৮’ পাওয়ার্ড বাই সেভেন আপ প্রচার হতে যাচ্ছে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টা ৫ মিনিটে। চ্যানেল আইয়ের পর্দায়। এই আয়োজনের এভিয়েশন পার্টনার ইমপ্রেস এভিয়েশন, হসপিটালিটি দ্য পার্টনার লাক্সারি রিসোর্ট।

পুরস্কার পেলেন যারা:

বীথি পান্ডে (রবীন্দ্রসংগীত), ছন্দা চক্রবর্তী (নজরুলসংগীত), সাগর বাউল (লোকসংগীত), আসিফ ইকবাল (গীতিকার), অটামনাল মুন (সংগীত পরিচালক), চন্দন রায় চৌধুরী (মিউজিক ভিডিও), মাসুম বিল্লাহ (কাভার ডিজাইন), এস আই সুমন (সাউন্ড ইঞ্জিনিয়ার), সিঁথি সাহা ও চন্দন সিনহা (আধুনিক গান-২টি), অরণ্য (ব্যান্ড), রোমানা আক্তার ইতি (নবাগত সংগীতশিল্পী), চিরকুট (চলচ্চিত্রের গান) এবং গাজী আবদুল হাকিম (উচ্চাঙ্গসংগীত)।

গোল্ডেন ভয়েস অ্যাওয়ার্ডস

রেজওয়ানা চৌধুরী বন্যা (রবীন্দ্রসংগীত), ফেরদৌস আরা (নজরুলসংগীত), মমতাজ (লোকসংগীত), সামিনা চৌধুরী (ছায়াছবির গান), কুমার বিশ্বজিৎ (আধুনিক গান) ও আফজাল হোসেন (গোল্ডেন মেকার)।

ছবি: সাকিব উল ইসলাম

Tags: আজাদ রহমানআলিফইমরানএলিটাকনাকুমার বিশ্বজিৎকোনালখুরশিদ আলমফরিদা পারভীনফরিদুর রেজা সাগরফাহমিদা নবীফেরদৌস আরামানাম আহমেদমেহরিনরমারেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনলীনু বিল্লাহসামিনা চৌধুরী
Previous Post

‘কঠিন ফাইনালে’র অপেক্ষায় ধাওয়ান

Next Post

মেয়েদের বিশ্বাস ছেলেরা এবার পারবে

Next Post

মেয়েদের বিশ্বাস ছেলেরা এবার পারবে

ফাইনালে ওপেনিংয়ে পরিবর্তনের বিপক্ষে হাবিবুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT