চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ বছর পেরিয়ে গুগল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:36 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2018
in তথ্যপ্রযুক্তি
A A
গুগল-গুগলের ২০তম জন্মবার্ষিকী-জন্মদিন-গুগল ডুডল

টেক জায়ান্ট গুগলের ২০তম জন্মবার্ষিকী আজ। সামান্য একটা সার্চ ইঞ্জিন হিসেবে ইন্টারনেট জগতে নিজের বীজ বোনার পর ধীরে ধীরে ডালপালা মেলে যে একদিন সে বিশাল বটবৃক্ষের রূপ নেবে, তা হয়তো কেউ ধারণাই করতে পারেনি।

কিন্তু ইন্টারনেটকে বদলে দেয়ার পেছনে যে এই গুগলের অসামান্য ভূমিকা রয়েছে সেটাও কেউ অস্বীকার করতে পারবে না।

১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তৎকালীন পিএইচডি শিক্ষার্থী ল্যারি পেইজ ও সার্গেই ব্রিন। তারপর থেকেই এর এগিয়ে চলা। ২০০৪ সালে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে ‘গুগলপ্লেক্স’ নামে নিজস্ব বিশাল সদর দপ্তরও চালু করে প্রতিষ্ঠানটি।

অনলাইন জগতে অসংখ্য সার্চ ইঞ্জিন থাকলেও বর্তমানে গুগলের সমকক্ষ নেই কেউ। গুগলের ইমেইল সার্ভিস জিমেইল বলতে এক কথায় ‘একের ভেতর অনেক’। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ছাড়া যেন একেবারেই অচল স্মার্টফোনের দুনিয়া। রয়েছে নিজস্ব স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস।

এছাড়াও আরও অসংখ্য ইন্টারনেটভিত্তিক সেবা রয়েছে প্রতিষ্ঠানটির।

বিভিন্ন বিশেষ উপলক্ষকে ঘিরে প্রতিবারই নতুন নতুন ডুডল প্রকাশ করে থাকে গুগল। নিজের ২০ বছর উপলক্ষেও এবার এলো নতুন ডুডল। তবে শুধু কোনো ছবি বা ছোট অ্যানিমেশন নয়। এবারের ডুডলে গুগল যোগ করেছে নিজস্ব ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের একটি ১ মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিও।

ভিডিওটিতে রয়েছে ১৯৯৮ থেকে এ পর্যন্ত গুগলের বিশ্বজুড়ে বিভিন্ন ভাষায় নানারকম সার্চের নমুনা। অ্যানিমেশনের মধ্য দিয়ে দেখানো হয়েছে গুগলের ক্রম বিবর্তন। সবশেষে ব্যবহারকারীদের জানানো হয়েছে রঙিন গুগলের রঙিন ধন্যবাদ।

গুগলের এবারের জন্মদিনের থিম ‘ইতিহাসের জনপ্রিয় সব সার্চ’। এই থিমকে মাথায় রেখে গত ২০ বছরে বিশ্বজুড়ে সার্চের ধরন ও প্রবণতায় পরিবর্তনের ধারাকে তুলে ধরতে 20years.withgoogle.com নামের একটি নতুন ওয়েবসাইটও চালু করা হয়েছে।

জন্মদিন নিয়ে গুগলের ভিডিওটি দেখুন এখানে:

Tags: গুগলগুগল ডুডলসেমি লিড
Previous Post

জীববৈচিত্র্য হারাচ্ছে রাজধানী

Next Post

করপোরেট দুনিয়ার জটিল হিসেব নিয়ে সাইফের ‘বাজার’

Next Post

করপোরেট দুনিয়ার জটিল হিসেব নিয়ে সাইফের 'বাজার'

জুভদের ৮৮ বছরের সেরা শুরুর দিনে খরা কাটল দিবালার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT