চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরাট ‘খেলরত্ন’ কোহলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:08 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পদক অর্জনের ঝুলিতে জমা হয়েছে দেশটির জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির। মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের হাত থেকে এ সম্মান গ্রহণ করেন কোহলি।

সাধারণত প্রতি বছর আগস্টের ২৫ তারিখ এ পুরস্কার দেয়া হলেও ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়ান গেমসের জন্য এবছরের পুরস্কার প্রদানের তারিখ পিছিয়ে দেয়া হয়েছে এক মাস। কোহলির পাশাপাশি ভারোত্তোলনের বিশ্বচ্যাম্পিয়ন মীরাবাঈ চানুও থেলরত্ন সম্মানে ভূষিত হয়েছেন।

ভারতের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে খেলরত্ন পদক অর্জনে যোগ হল কোহলির। তার আগে কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরই কেবল এমন গৌরব আছে। ২০১৩ সালে অর্জুন পদক ও গত বছর পদ্মশ্রী পদক প্রাপ্তির গৌরবেও নাম উঠেছে কোহলির।

২৯ বছর বয়সী কোহলি ক্যারিয়ারে ৭১ টেস্টে ২৩ শতকে ৬১৪৭, ২১১ ওয়ানডেতে ৩৫ শতকে ৯৭৭৯ রান করেছেন। এবছর উঠেছেন টেস্টে ক্রিকেটের সেরা ব্যাটসম্যানের সর্বোচ্চ চূড়ায়। আর আগে থেকেই ছিলেন ওয়ানডে ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান।

রাষ্ট্রপতি ভবনে কোহলির পদক গ্রহণের সময় উপস্থিত ছিলেন সহধর্মিণী বলিউড নায়িকা আনুশকা শর্মা, মা সরোজ কোহলি ও বড় ভাই বিকাশ কোহলি।

Tags: বিরাট কোহলি
Previous Post

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এইচআরডব্লিউ’র উদ্বেগ

Next Post

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সব দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সব দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

বাফুফের সৌজন্যে

মারিয়া-তহুরাদের এবারের চ্যালেঞ্জ ভুটানে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT